ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইউরো বাংলা প্রেসক্লাব এর '৫০বছর এর বাংলাদেশ' শীর্ষক ভার্চুয়াল আলোচনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ০৪:৪৯ এএম

ইউরো বাংলা প্রেসক্লাব এর '৫০বছর এর বাংলাদেশ' শীর্ষক ভার্চুয়াল আলোচনা
ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রীস এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে '৫০ বছর এর বাংলাদেশ' শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নিরব আহমদ এর পরিচালনায় সোমবার (২৯ মার্চ) ইউরোপ সময় সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা কলামিস্ট ও চিকিৎসক ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, লেখক-সাংবাদিক তাইজুল ফয়েজ , সহ-সভাপতি তাজ উদ্দিন,যুগ্মসাধারণ সম্পাদক একে আজাদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জাবেদ মাহমুদ, কোষাধক্ষ্য শামসুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাঈদ প্রমূখ। সভায় বক্তারা বলেন ২০২১ সাল থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হোক, এটি সবার আন্তরিক আকুতি।পদ্মা ব্রিজ, রূপপুর পারমাণবিক প্ল্যান্ট, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়ালসেতু প্রভৃতি বড় বড় প্রকল্পগুলো দৃশ্যমান উন্নয়ণ হলেও শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য,নারী শিক্ষার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সুশাসন, মানবাধিকার ও গণতন্ত্রের সূচকগুলোতে আমাদের অবস্থান সম্মানজনক বলা যায় না।সেই জন্য সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের উদ্যোগে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। পরে করোনায় আক্রান্ত সংগঠনের উপদেষ্টা মাইদুল মিয়ার সুস্থতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।