ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বার্সেলোনায় প্রথম বাংলাদেশীর করোনা ভ্যাকসিন গ্রহন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০৬:০১ এএম

বার্সেলোনায় প্রথম বাংলাদেশীর করোনা ভ্যাকসিন গ্রহন
মীম, পুরো নাম ফারিহা আক্তার। বার্সেলোনায় প্রথম কোন বাংলাদেশী হিসেবে তিনি করোনা ভাইরাসের ফাইজার ভ্যাকসিন গ্রহন করেন। ১৯ বছর বয়সী মীম ২০০৮ সাল থেকে পরিবারের সাথে স্পেনের পর্যটন শহর বার্সেলোনায় বসবাস করছেন। তিনি পৈত্রিক সুত্রে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। পিতা আব্দুল কাদির এবং মাতা জেসমিন বেগম সহ ছোট আরও দুই ভাই রয়েছে মীমের পরিবারে। বাংলাদেশ থেকে আসার পর পিতা মাতার উৎসাহ এবং নিজ আগ্রহে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার ইস্টিটিউট মিকেল তারাদেই-এ, পাশাপাশি সেবিকা হিসেবে খন্ডকালীন চাকুরী করছেন হসপিটাল রেসিড্যান্সিয়া এল মিলেনারিতে। সেবিকা হিসেবে ২৭শে ডিসেম্বর স্পেনে ভ্যাকসিন প্রয়োগের প্রথমধাপের কয়েকজনের মধ্যে এবং বাংলাদেশীদের মধ্যে প্রথম করোনার ফাইজার ভ্যাকসিন নেয়ার পর মীম সামান্য ব্যথা ছাড়া অন্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন নি। প্রতিবেদককে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন- “আমি আনন্দিত, আমি চাই বার্সেলোনায় বসবাসরত সকলের পাশাপাশি যেন প্রত্যেক বাংলাদেশিও যাতে খুব তাড়াতাড়ি এ প্রতিষেধকটি নিতে পারে”। তিনি আরোও বলেন, আমি বিশ্বাস করি শতকরা পঞ্চাশ ভাগ লোক ভ্যাকসিনটির আওতায় আসলে জনসাধারণের ভয় দূর হওয়ার পাশাপাশি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। উল্লেখ্য, স্পেনে ২৭শে ডিসেম্বর গুয়াদালাখারার লস অলমোতে প্রথম একজন প্রবীন এবং একজন শ্রমিকের উপর ভ্যাকসিনটি প্রয়োগ করার পর পর্যায়ক্রমিক ভাবে স্পেনের বিভিন্ন জায়গার মানুষের উপর প্রয়োগ করার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী আলবা ভের্গেস।