ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ইতালিতে বরিশাল বিভাগবাসির সম্মিলিত আয়োজন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৮:৫১ পিএম

ইতালিতে বরিশাল বিভাগবাসির সম্মিলিত আয়োজন

ইতালিতে বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতির যৌথ আয়োজনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী সুধী সমাবেশ উপলক্ষে গ্রীল পার্টি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার স্থানীয় সময় দুপুর ২ ঘটিকায় রোমের কল্লি আলবানি পার্কে বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুজন সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন এর যৌথ পরিচালনায় এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ও বিভাগ যুব সমিতি এর সার্বিক তত্ত্বাবধানে গ্রীল পার্টিতে আগত প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আতিয়ার রসুল কিটন, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান সিকদার, সহ সভাপতি আল আমিন ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, মহিলা সম্পাদিকা শান্তা সিকদার, বরিশাল জেলা সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারন সম্পাদক জামাল হোসেন, মহিলা সম্পাদিকা রুপালী গোমেজ, বরিশাল বিভাগ যুব সমিতি সভাপতি নাসির উদ্দিন খান, সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, মহিলা সম্পাদিকা ইলমা হাসান সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরকবাসে দেশের মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সহ সভাপতি হাবিব চৌধুরী,হাজী জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাহাবুব প্রধান, মোঃ দ্বীন মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাবিব মকদম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি দিদারুল আবেদীন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইতালী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীমা পপি, সানপাওলো ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ছালাউদ্দিন আহমেদ, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ইতালী সেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা মাসুদ রানা, নবজাগরণ নারী সংস্থা তুসকোলানা সভাপতি সানজিদা ইসলাম সংগীতা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন, বরিশালের বিশিষ্ট ব্যক্তিক্ত মোঃ শাহজাহান তালুকদার প্রমুখ।

নেতৃবৃন্দরা তাদের বক্তব্যেতে বলেন বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতি প্রবাসীদের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছে ও যাবে, আমরা ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন সহ নানা ধরণের সমস্যায় সহযোগিতা করছি। এবং তারা আরো জানিয়েছেন ইতালীতে বসবাসরত নারী, পুরুষ, শিশু, যুবকসহ সকলকে নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। এবং প্রবাসী সকল বরিশাল বাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

এ অনুষ্ঠানে প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ পেয়েছেন বলে ৫২বাংলা টিভিকে জানিয়েছেন প্রবাসীরা।।