ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানী আম্পায়ার আলিম দারের আরো একটি বিতর্কিত আউট

প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৫:১৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানী আম্পায়ার আলিম দারের আরো একটি বিতর্কিত আউট
আরো একটি আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের ওপেনার লিটন দাশ কে।যেখানে গোটা বিশ্ব দেখল এটা ড্রপ ক্যাচ অথচ পাকিস্থানী থার্ড আম্পায়ার আলিম দার দেখলেন এটা 'আউট' সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সাথে উঠে আসছে এমন বক্তব্য।ক্রিকেটে আলিম দার বরাবরই বাংলাদেশিদের নিকট একটি বিতর্কিত নাম। বাংলাদেশের বিপরীতে খেলায় তার বিচারকার্যে পক্ষপাত রয়েছে এটা পুরনো অভিযোগ- সেই অভিযোগের আরেকটি দৃষ্টান্ত দেখল  এ দেশের ক্রীড়াপ্রেমীরা। ব্যাক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করতে ধরেছিলেন, তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ আফগানিস্তানের ফিল্ডার হাশমোতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে। মাঠের আম্পায়ারদ্বয় যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখনই, তারা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হলেন। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নিকট অতীতের বিতর্কিত সেই আলিম দার। আলিম দার লিটন দাস কে আউট ঘোষণা করতে সময় নিলেন না। ঘোষণা করলেন সেটা ক্যাচ আর লিটন আউট। অথচ লিটন দাসের সেই ক্যাচটি হাশমোতুল্লাহ শাহিদি যথার্থভাবে তালুবন্দি করতে পারেননি। এটা গোটা দেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে ঘাস স্পর্শ করা ক্যাচ এটি- ভক্তদের দাবি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চরমে। আলিম দারকে ছেড়েও নেটিজেনরা কথা বলছেন না। আর 'বেনিফিট অফ ডাউট' সবসময় ব্যাটসম্যানের পক্ষে যায়। তারপরেও বাংলাদেশ জয়ের আশায় লড়ছে। প্রায় হারিয়ে যেতে বসা সেমিফাইনালের স্বপ্ন আবারও জ্বলজ্বল করে উঠেছে বাংলাদেশের সামনে। সেমিতে যেতে এখন পর্যন্ত দুই ম্যাচ জেতা বাংলাদেশকে বাকী তিনটি ম্যাচে জিততেই হবে। তবে ম্যাচের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ভেজা মাঠের কারণে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয় টস। শেষ পর্যন্ত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। এখন পর্যন্ত ১৭ ওভার শেষে ৮২/২ নিয়ে ব্যাট করছে সাকিব ও মুশফিক।