ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ব্রিটিশ বাংলাদেশী চিকিৎসক ডা.শফি‘র  'দ্যা ফিউচার এনএইচএস এ্যাওয়ার্ড' লাভ

প্রকাশিত: ০৪ জুলাই ২০১৮, ১০:১১ পিএম

ব্রিটিশ বাংলাদেশী চিকিৎসক ডা.শফি‘র  'দ্যা ফিউচার এনএইচএস এ্যাওয়ার্ড' লাভ
চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা ব্রিটিশ বাংলাদেশী চিকিৎসক  ডা শফি আহমদ  গৌরবজনক 'দ্যা ফিউচার এনএইচএন এ্যাওয়ার্ড’ লাভ করেছেন।  ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় এই এ্যাওয়ার্ড  প্রদান করা হয়। আজ ৪ জুলাই  বুধবার এই এ্যাওয়ার্ড ব্রিটিশ পার্লামেটে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঘোষনা এবং প্রদান করা হয়েছে। ন্যাশনাল হেলথ সার্ভিস এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই  এ্যাওয়ার্ড ব্রিটেনের স্বাস্থ্যসেবায় জন্য অত্যন্ত সম্মানজনক। ২০১৩ সালে ১৪ এপ্রিল হোয়াইটচ্যাপেলের রয়েল লন্ডন হসপিটালের সার্জন ডা. শফি আহমদ গুগল প্লাস দিয়ে উইচ্যাটের মাধ্যমে অপারেশন থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করেন। ডা. শফির  এ সম্প্রচার ভার্চ্যুয়াল জগতে হৈচৈ ফেলে দেয়। র্ভাচ্যুয়াল রিয়েলিটি তৈরী করে অপারেশন থিয়েটারের ৩৬০ ডিগ্রীতে দেখা যাচ্ছিলো ওই অস্ত্রোপাচারে। অস্ত্রোপাচার সরাসরি সম্প্রচারের ফলে বিশ্বের প্রায় ১৩০টি দেশের চিকিৎসক ও শিক্ষার্থী সরাসরি ইন্টারনেট  এর মাধ্যমে অস্প্রোপাচার সম্প্রচার দেখেন। এরপর থেকে ভার্চ্যুয়াল চিকিৎসক হিসাবে তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। ব্রিটেনের জাতীয় স্বাস্থসেবা- এনএইচএস-এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৫ জুলাই। ব্রিটেনের জাতীয় গৌরব হিসাবে বিবেচিত এনএইচএস ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বিভিন্ন ধরণের আয়োজন করা হয়েছে।  যার অংশ হিসাবে  আগের দিন, ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে প্রদান করা হলো দ্যা ফিউচার এনএইচএন এ্যাওয়ার্ড। এই এওয়ার্ডের জন্য প্রত্যেক এমপিকে তাঁদের নিজ নিজ  নির্বাচনী এলাকার এনএইচ চ্যাম্পিয়ান বাছাই করে মনোনয়ন দিতে বলা হয়। অনেকগুলো  আবেদনের মধ্য থেকে  বেথনাল গ্রিন এন্ড বো  আসনের এমপি রশনারা আলী ডা. শফিকে মনোনীত করেন।  পুরস্কার প্রাপ্তির পর ডা. শফি স্যোসাল মিডিয়ায়   ব্রিটিশ পার্লামেন্টে এর বিরোধীদলীয় নেতা এবং লেবার পার্টির প্রধান জরমি করবিন এমপি ও এমপি রশনারা আলীকে নিয়ে আনন্দ ব্যক্ত করেছেন- ‘What an honour by the members of parliament. The Future NHS Award for 70 years of the NHS. I'm so fortunate to help serve the people of the East End of London and to work in one of the best hospitals in the world. Barts Health NHS Trust.'   ডা. শফি সিলেট বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর গ্রামের ব্রিনেটবাসী মরহুম হাজি মিম্বর আলীর  দ্বিতীয় পুত্র। তাঁর জন্ম বাংলাদেশের গ্রামের বাড়িতে। ডা. শফির গর্বিত মা সুফিয়া খানম রানী। তাঁর বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পূর্ব পাকিস্থান ওয়েলফেয়ার ইউকে এর সভাপতি ছিলেন। ডা. শফির স্ত্রী-ও একজন ডাক্তার। এক ছেলে ও এক মেয়ের জনক ডা. শফি বিশ্বব্যাপী আলোচিত সার্জন হলেও বাংলাদেশী কমিউনিটির সাথে তার রয়েছে নাড়ির গভীর সম্পর্ক। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিতে তাঁর পেশাগত পরিচয় ছাড়াও মানবিক কাজে তাঁর অনুকরণীয় পরিচিতি বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করছে দিন দিন।