ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

সমর্থকদের নজর এখন টনটনে

প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১২:৪৮ এএম

সমর্থকদের নজর এখন টনটনে
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারায় অধিনায়ক মাশরাফি, কোচ স্টিভ রোডসসহ বাংলাদেশ দলের সব ক্রিকেটার স্বাভাবিকভাবেই হতাশ। বাংলাদেশের সমর্থকদের হতাশাও তাদের চেয়ে কম নয়। বিশেষত ব্রিটেনে বাংলাদেশের টাইগার সমর্থক, বৃষ্টি উপেক্ষা করে যারা খেলা দেখতে গিয়েছিলেন- তাদের হতাশাটা যেন অন্য সবার চেয়ে বেশি। কাজে ছুটি নিয়ে মাঠে গিয়েও খেলা দেখতে না পারায় তাদের পুরো দিনটাই মাটি হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়- কোচদের মতো সমর্থকদেরও একটা আশা ছিল, শ্রীলঙ্কার বিপরীতে জয়ী হয়ে পুরো পয়েন্ট পাবে দল। কিন্তু বিধিবাম। প্রকৃতিই যেন আমাদের বিপরীতে চলে গেল। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একটি মূল্যবান পয়েন্ট হাতছাড়া হয়েছে বলে মনে করছেন ব্রিটেনের টাইগার সমর্থকরা। ব্রিটেনের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সামারসেটের টনটন কাউন্টি গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ ঠিকই অনুষ্ঠিত হয়েছে গতকাল। বাংলাদেশ-শ্রীলঙ্কার পরিত্যক্ত ম্যাচের হতাশা কাটিয়ে পৃথিবীর কোটি কোটি দর্শক এ ম্যাচটি উপভোগ করেছে। মানুষ যখন উপভোগ করছে এ খেলা, সে সময় ব্রিস্টল ছেড়ে টনটনের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। ১৭ জুন সেখানেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। এ কারণে সেখানেই প্রস্তুতি নেবে তারা। সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে শিরোপা জিতলেও বিশ^কাপের হিসাব ভিন্ন। তাই আগামী ম্যাচটি গুরুত্বের সঙ্গেই নিয়েছে বাংলাদেশ। ব্রিস্টলের হতাশা কাটিয়ে আগামীকাল টনটনের সামারসেট কাউন্টি ক্রিকেট মাঠের কমিউনিটি ক্লিনিকে অনুশীলন করবে টাইগাররা, প্রস্তুতি শুরু করবে আরেকটা জয়ের। এদিকে বিশ্বকাপের খেলা দেখতে উন্মুখ দর্শক বিশেষত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের খেলাকে কেন্দ্র করে ব্রিটেনে একটা জালিয়াত চক্র কাজ করছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশি দর্শকও এ জালে আটকা পড়েছেন। যারা অনলাইন ক্রিকেট কিনেছেন, তারা ডাকযোগে টিকেট পাচ্ছেন। ওয়েবসাইটে আরেকটা অপশন আছে, যেখান থেকে টিকেট ডাউনলোড করে প্রিন্ট করে খেলা দেখা যায়। এ টিকেট প্রিন্ট করার পর ডাকযোগে পাঠানো আরিজিনাল টিকেটটি আর স্ক্যানে কাজ করে না, অর্থাৎ আসল টিকেটটি তখন বাতিল হয়ে যায়। প্রিন্ট করা টিকেটই তখন কার্যকর থাকে। এই সুযোগে জালিয়াত চক্র ডাকযোগে পাওয়া টিকেটটি আসল দামে বিক্রি করে ফেলে। এভাবেই প্রতারিত হচ্ছে অনেক দর্শক। বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলার দিন এবং নিউজিল্যান্ড-বাংলাদেশ খেলার দিনও এরকমভাবে প্রতারিত হওয়া কিছু বাংলাদেশি দর্শকের হতাশ চেহারা চোখে পড়েছে অনেকের।