নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ রুপগঞ্জ উপজেলা ওলামা লীগের সভাপতি ও ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন নাঈমকে (৪০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মেঘনা টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে মোশারফ হোসেন নাঈমকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
মোশারফের বাড়ি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার দড়িকান্দি এলাকায়। তিনি উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ
আরও পড়ুন: