ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

হোয়াটসঅ্যাপ এ ইসরায়েলি হ্যাকারদের হাতছানি

প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৭:০৬ পিএম

হোয়াটসঅ্যাপ এ ইসরায়েলি হ্যাকারদের হাতছানি

প্রায় ১.৫ বিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যে এটি অনেক বড় দুঃসংবাদই বটে। সম্প্রতি এমনই এক ধরনের দুর্বলতার কথা প্রকাশ করেছে জায়ান্ট মেসেজিং অ্যাপ এই প্রতিষ্টানটি। হোয়াটসঅ্যাপ জানায়, সিকিউরিটি ব্রিচ এর মধ্যে এমন কিছু ফাক-ফোকর পাওয়া গেছে যাতে হ্যাকারদের জন্য ব্যবহারকারিদের আকাউন্টে অ্যাক্সেস সম্ভব করে দিয়েছে। ইতিমধ্যে তারা হ্যাকারদের উপস্থিতিও টের পেয়েছে। যদিও প্রতিষ্টানের পক্ষ থেকে নিশ্চিত করে হ্যাকারদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে ‘ফাইনান্সিয়াল টাইমস’ তাদের এক প্রতিবেদিনে সম্ভাব্য হ্যাকার টিম হিসেবে ইসরায়েলি এক প্রতিষ্টানের নাম উল্ল্যেখ করেছে। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক সংস্থা এনএসও হোয়াটসঅ্যাপ আক্রমনের এই প্রযুক্তিটি আবিষ্কার করেছে বলে তথ্য দিয়েছে তারা।

বিশ্বব্যাপী কিছু নিদ্রিষ্ট কাস্টমারের ফোনের হোয়াটসঅ্যাপ হ্যাকিং টার্গেট করেই মূলত আবিষ্কৃত হয়েছিল এই প্রযুক্তিটি। যা এখন একশো পঞ্চাশ কোটি গ্রাহকের কাছে হুমকির কারণ হয়ে দাড়িয়েছে।

হ্যাকিং এর খবর ছড়িয়ে পড়ার পর সিএনএন কে দেওয়া এক সাক্ষাতকারে এনএসও জানায়, তারা মূলত একটি সাইবার কোম্পানি যা সরাসরি সরকারি সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্ত। জনগনের কল্যানের স্বার্থে তাদের মাধ্যমে সকল তদন্ত ও ব্যবস্থার সিদ্ধান্ত সরকারি আইন প্রয়োগকারীর সংস্থা থেকে নেওয়া হয়। যেখানে এনএসওর কোন হাত নেই।  

হ্যাকার পরিচিতিঃ

এনএসও ইসরায়েলি সাইবার কোম্পানি যাদের উল্ল্যেখযোগ্য সফটওয়্যারদের মধ্যে একটি হচ্ছে পেগাসাস যেটি মোবাইল ফোন থেকে ভয়েস কল, ক্যামেরা, মাইক্রোফোন এবং লোকেশন সহ যাবতীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম। ইতোপূর্বে সাইবার গান ডিলার নামেও পরিচিতি পেয়েছিল এই প্রতিষ্ঠানটি।

কিভাবে আক্রমন করা হতে পারেঃ

হ্যাকাররা প্রযুক্তিটির সাহায্যে ব্যবহারকারীদের ফোনে ভয়েস কলের মাধ্যমে মেলিসিয়াস কোড প্রদান করে ফেলতে পারে। যেটির মাধ্যমে ভয়েস কল রিসিভ না হলেও সিস্টেমে আঘাত হানা সম্ভব। একই সময় ব্যাবহারকারীদের ইনকামিং কল লিস্টও খালি করে দিতে সক্ষম।

কি করণীয়ঃ

ইতিমধ্যেই সাবধানতা হিসেবে ট্রান্সপারেন্ট সিকিউরিটি নিশ্চিত করে নতুন ভার্সন ছাড়া হয়েছে। হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে বলা হয়, অনাকাংখিত কোন ধরনের ক্ষতি এড়াতে ব্যাবহারকারীদের অবশ্যই নতুন ভার্সনে আপডেট হওয়া জরুরী।

তথ্যসূত্র: ফাইনান্সিয়াল টাইমস