[youtube]8Lgl2H_s5FI[/youtube]
নতুন কমিটিতে স্থান পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে ঢাবির মধুর ক্যান্টিনে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই মারামারি শুরু হয়। এতে ছাত্রলীগের নারী নেত্রীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলের প্রায় ১১ মাস পর কেন্দ্রীয় কমিটি কমিটি পূর্ণাঙ্গ হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে ৩০১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। তবে চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, অছাত্র, মাদক মামলার আসামী, হত্যা মামলার আসামীসহ নানা অপরাধীরা নতুন কমিটি স্থান পেয়েছে বলে দাবি করে বিক্ষোভ করছে পদ বঞ্চিতরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
অপরদিকে বিক্ষোভকারী ছাত্রলীগের নেতাদের ছাত্রদল ও ছাত্রশিবিরের বহিরাগত দাবি করে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি অবস্থান করছে কমিটিতে পদ প্রাপ্তরা। দুই পক্ষের অবস্থানে মধুর ক্যান্টিনে এখন উত্তেজনা বিরাজ করছে।
-
প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ
-
সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
-
প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’
-
প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত
-
যুক্তরাষ্ট্রের গম আমদানিতে টনপ্রতি ২৪ ডলার বেশি দিচ্ছে বাংলাদেশ
আরও পড়ুন: