ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

প্রবাসী অর্থঃ ১০ মাসে রেমিটেন্স বেড়েছে ১০শতাংশ

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৫:২০ পিএম

প্রবাসী অর্থঃ ১০ মাসে রেমিটেন্স বেড়েছে ১০শতাংশ
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ১০ দশমিক শূন্য এক শতাংশ। চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসে কর্মরত বাংলাদেশিরা ১৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একইসময়ে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ১২ দশমিক ০৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। মার্চ শেষে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ২০১৮ সালের এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এপ্রিলে রেমিট্যান্স বেড়েছে দশমিক ১০ শতাংশ। অবশ্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা প্রকাশ করে জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১ দশমিক ৫০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাবে। রেমিট্যান্স প্রবাহ বাড়লে ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্যায়ন কমে যেতে পারে। এ ব্যাপারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ঈদের আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহীতাদের জন্য আমরা বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সেবা দেয়া শুরু করেছি। আশা করছি ঈদের আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরো বাড়বে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ২০০টিরও বেশি শাখার মাধ্যমে বাংলাদেশের ২৯টি মানি এক্সচেঞ্জ কোম্পানি প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে দেশে পাঠানোর কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহী করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স বাড়ানোর কার্যক্রমের অংশ হিসেবে সরকারের কাছে একটি সুপারিশপত্র জমা দেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তারা। প্রবাসে কষ্টার্জিত অর্থ বৈধভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক খুব শিগগির একটি ধারাবাহিক পদক্ষেপ নেবে। এতে অবৈধপথে অর্থ আসা বন্ধ হলে বাড়বে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই। আমরা চেষ্টা করছি, কীভাবে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী করা যায়। বিষয়টি নিয়ে সরকারের কাছে একটি সুপারিশপত্র তুলে ধরা হবে। পরবর্তী সময় সেই সুপারিশের আলোকে কাজ করা হবে। এতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়বে বলে আশা করছি।