ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আসন্ন বিশ্বকাপে নতুন জার্সিতে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০২:০২ এএম

আসন্ন বিশ্বকাপে নতুন জার্সিতে বাংলাদেশ ক্রিকেট দল
অনেক জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে  ২৯ এপ্রিল সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। দেশের হোম অব ক্রিকেট খ্যাত এই স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন বর্তমান ক্যাপ্টেন মাশরাফি বিন মরতুজার হাতে তুলে দিয়ে জার্সি উন্মোচন করেন । এদিকে বাংলাদেশ দলের জার্সি উন্মোচনের সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে  উঠেছে পাঁচমিশালী মন্তব্য, প্রতিক্রিয়ার ঝড়। গাঁঢ় এবং হালকা সবুজের মিশ্রনে ডিজাইন করা এই জার্সিতে লাল রঙের কোন ছিটেফোঁটাও নেই। কেউ কেউ নতুন জার্সিকে নতুনত্বের মানসিকতায় সাদরে গ্রহন করছেন। আবার অনেকে পাকিস্তানের জার্সির সাথে তুলনা করে ব্যঙ্গ করছেন। তবে জার্সিতে লাল রঙ এর কোন ছোয়া না থাকায় ক্রিকেট প্রেমীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ হিসাবে তারা বলছেন, লাল সবুজের দেশ খ্যাত বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই প্রথম লালের ছোয়া ছাড়াই দেশের জার্সি উন্মোচন করলো। এবারই প্রথম বাংলাদেশ দলের জার্সি আনুষ্ঠানিকভাবে বাজারজাতও করা হচ্ছে। স্পোর্টস এন্ড স্পোর্টজ নামের একটি কোম্পানি ইতিমধ্যেই জার্সি স্বত্ব কিনে নিয়েছে।  যার দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ১১৫০টাকা। দেশীয় দুই ব্র্যান্ড অঞ্জন্স ও জেন্টল পার্ক এর শতাধিক আউটলেটেও বাংলাদেশ দলের জার্সি পাওয়া যাবে। এছাড়া দেশি বিভিন্ন অনলাইন শপগুলোতেও নতুন এই জার্সি কেনা যাবে। ঊল্লেখ্য, আগামী ৩০মে থেকে আনুষ্ঠানিক ভাবে  মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ডকাপ ২০১৯ এর আসর।