ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বঙ্গবন্ধুর জন্মবার্ষিক উপলক্ষে উত্তরায় বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৫:১৫ এএম

বঙ্গবন্ধুর জন্মবার্ষিক উপলক্ষে উত্তরায় বইমেলা ও সাংস্কৃতিক উৎসব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম  জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা উত্তরায়,ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা ও বিকাশ কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি ১ম বারের মতো আয়োজন করছে ১০দিন ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। উৎসবের অনুষ্ঠানমালায় থাকছে -আলোচনা,কবিতাপাঠ,বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র, চলচ্চিত্র ও নাটক প্রদর্শনী,চিত্রাঙ্কন প্রতিযোগিতা । এ উপলক্ষে  ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে বইমেলা ও উৎসব আয়োজক প্রতিষ্ঠান গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। সম্মেলনের শুরুতে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পর্যন্ত বর্ণাঢ্য এ আয়োজন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রধান নির্বাহী মাহবুব আমীন মিঠু। সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন  বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গীতাঞ্জলির উপদেষ্টা  রামেন্দু মজুমদার,বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের  সচিব বেগম আকতারী মমতাজ সহ আরো অনেকে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাংস্কৃতিক সংগঠক মাহবুব আমীন মিঠু বইমেলা ও উৎসবের ১০ দিনের কর্মকান্ড নিয়ে বিস্তারিত  তুলে ধরে বলেন, বাংলা একাডেমি,বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট,সিআরআই এর পাশাপাশি বেশকিছু জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সমূহের স্টল থাকবে বইমেলায়। তিনি বলেন,  উত্তরা জনপদের সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের জনপ্রিয় কিছু নাট্য সংগঠন,একাডেমি,আবৃত্তি সংগঠন তাদের নিজ নিজ পরিবেশনা তুলে ধরবে। ১৭ই মার্চ সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে  উন্মুক্ত চিত্রাঙ্কন উৎসব। সন্ধ্যায় থাকবে আলোচনা,পুরস্কার ও সনদ বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলা প্রতিদিন ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে ২২ মার্চ শুক্রবার ও ২৩ মার্চ শনিবার এবং ২৬ মার্চ মেলা সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলামঞ্চে প্রতিদিন বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা,মন্ত্রী,প্রতিমন্ত্রী,সচিব,কূটনীতিক,লেখক,কবি,শিল্পী,সাহিত্যিক,গবেষক ও সাংবাদিক বৃন্দ। একাডেমির প্রধান নির্বাহী মাহবুব আমীন মিঠু  আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম দিবসকে ঘিরে আমাদের এই বইমেলার উদ্দেশ্য আগামী প্রজন্মের  সকল  স্তরের মানুষের মাঝে বাঙালি অবিসংবাদিত নেতার জীবন কর্ম তাদের কাছে তুলে ধরা।  পূর্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে উত্তরা জনপদে বর্ণাঢ্য কোনো অনুষ্ঠান আয়োজিত হয়নি।সম্ভবত ঢাকা মহানগরে বঙ্গবন্ধুর জন্মদিনকে ঘিরে এটি ১০ দিন ব্যাপী একমাত্র বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। রামেন্দু মজুমদার তাঁর বক্তব্যে বলেন,জাতীয় বইমেলায় উত্তরা,টঙ্গী,গাজীপুর নগরীর অনেকেই যানবাহন ও দূরত্বের কারণে উপস্থিত হতে পারেনা। উত্তরা জনপদ সংস্কৃতি অবকাঠামো শূন্য,সেখানে নেই কোনো মিলনায়তন,প্রেক্ষাগৃহ,উন্মুক্ত মঞ্চ ও লাইব্রেরি। গীতাঞ্জলির এই বর্ণাঢ্য আয়োজন এই অঞ্চলে সাংস্কৃতিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় সচিব বেগম আকতারী মমতাজ তাঁর বক্তব্যে বলেন, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে উত্তরায় মন্ত্রণালয়ের উদ্যোগে উত্তরায় ১ম বইমেলা হয়েছিল।সরকারের পাশাপাশি সৃজনশীল সংগঠনগুলোর এমন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে। গীতাঞ্জলির ধারাবাহিক কার্যক্রমগুলো আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর স্বপ্নের সাংস্কৃতিক বাংলাদেশ বিনির্মাণ ও আগামী প্রজন্মের কাছে সুস্থ্য সাংস্কৃতিক চৰ্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাহবুব আমীন মিঠু তাঁর সমাপনী বক্তব্যে বলেন,আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমাদের বছর ব্যাপী নানাবিধ কার্যক্রম থাকবে যার মধ্যে অন্যতম ৭ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত উত্তরার বইমেলা। “বঙ্গবন্ধু ও বাংলাদেশ"শীর্ষক বইমেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সকলকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।