ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম
‘কুইক রেসপন্স সাপোর্ট’ (কিউআরএস) টিম

বর্তমান জটিল সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীরা হয়রানি, ভয়ভীতি, সেন্সরশিপ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং শারীরিক হামলার মতো ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে ‘কুইক রেসপন্স সাপোর্ট’ (কিউআরএস) টিম। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট-এর সহায়তায় ‘সাপোর্টিং মিডিয়া ডিউরিং ট্রানজিশন পিরিয়ড ইন বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস এই উদ্যোগ গ্রহণ করেছে।

কিউআরএস টিমের এক সভা গত শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ফার্মগেট-এর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে সত্য বলার অধিকারকে সুরক্ষা দেওয়া। নিরাপদ পরিবেশ ছাড়া স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম বিকশিত হতে পারে না। একই সঙ্গে, প্রকাশিত খবরের ভিত্তিতে চিহ্নিত সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো যথাযথ ও পদ্ধতিগতভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। এই যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করতে কিউআরএস সদস্যরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।’

বাংলাদেশে ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট-এর প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ শক্তিশালী করতে চাই এবং তাদের সামগ্রিক সুরক্ষার জন্য একটি সম্মিলিত প্রয়াস গড়ে তুলতে চাই। একই সঙ্গে, সাংবাদিকদের প্রয়োজন অনুযায়ী কার্যকর সহায়তা নিশ্চিত করতে একটি সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।’

তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্টস সেফটি ফান্ড’ পেশাগত দায়িত্ব পালনের কারণে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিতে পড়া সাংবাদিকদের সহায়তায় কাজ করবে।

উদ্যোগটির সারসংক্ষেপ তুলে ধরে ভয়েস-এর উপপরিচালক মুশাররাত মাহেরা বলেন, ‘এই প্রকল্পের আওতায়, গত তিন মাসে সাংবাদিকদের নিরাপত্তা লঙ্ঘনের ত্রিশটিরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি প্রভাব ফেলছে।’

কিউআরএস সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুল পারভেজ, অধিকারকর্মী শারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, মিডিয়া ও জেন্ডার গবেষক আফরোজা সোমা এবং মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী প্রমুখ।