ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পিএম

যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি

কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১০০ তরুণ নেতাকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট থেকে পুরস্কৃত করা হচ্ছে। এ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চার তরুণ।

‘রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি)’ মঙ্গলবার ২০২৬ সালের ‘হানড্রেড ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে।

এবার পুরস্কার পাচ্ছেন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী, টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিয়া ইসলাম মজুমদার, ফার্ম সল্যুশন বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ইমরান হামিন এবং ইকো সেন্টিনেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. রেজওয়ানুল ইসলাম শুভ।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একশজন অনন্য তরুণ ‘চেঞ্জমেকারকে’ এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

“এই বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রয়াত রানির শততম জন্মবার্ষিকীকে স্মরণ করা হচ্ছে। একইসঙ্গে সমাজকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ গঠনে তারুণ্যের শক্তির প্রতি তার যে আস্থা ছিল, সেটিও উদযাপন করা হচ্ছে।”

ব্রিটিশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই একশজনকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ, খাদ্য ও কৃষি, স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগের প্রতিনিধিত্ব করছেন তারা।

“সামাজিক রূপান্তর সাধন এবং কমনওয়েলথের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো সামনে আনার ক্ষেত্রে ভূমিকা রাখায় এই তরুণ নেতাদের সম্মাননা দেওয়া হচ্ছে।”

পুরস্কারপ্রাপ্তরা আগামী কয়েক মাসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের নানা আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন তারা।

বাংলাদেশ থেকে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, “কমনওয়েলথের অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তাদের কার্যক্রম অভিন্ন মূল্যবোধের প্রতিফলন ঘটাচ্ছে।

“এবং এর মাধ্যমে উন্নত ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ক্ষমতায়নের প্রতি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অবিচল অঙ্গীকারের প্রতি সম্মান জানানো হচ্ছে।”