ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন
৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার হওয়া দুই জন

সাত মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল করে ফুল দিতে আসা চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ ) সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসে। সেখানে পৌঁছানোর পর পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

তিন নারী ও এক পুরুষ আটক

ছত্রভঙ্গ হওয়া মিছিল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে আসে। এসময় তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে।

“এই চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”


ঐতিহাসিক ৭ মার্চের প্রেক্ষাপট

একাত্তরের যে দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ঘোষণায় স্বাধীনতার বার্তা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছিল, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ৭ মার্চ এবার এসেছে ভিন্ন বাস্তবতায়।


রাজনৈতিক পট পরিবর্তনে ভিন্ন পরিস্থিতি

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে জাঁকজমকপূর্ণভাবে ৭ মার্চ উদযাপন করা হলেও অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে সেই ধারায় ছেদ পড়ে। বিএনপির নতুন সরকারেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে ইতিহাসে সবচেয়ে কোণঠাসা অবস্থায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ


জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনকালে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দিবস হিসেবে স্বীকৃত ৭ মার্চ পালন করা হত। রাজনৈতিক পরিবর্তনের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়।


রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

বদলে যাওয়া বাস্তবতায় ঐতিহাসিক এই দিনে কোনো বড় কর্মসূচির খবর পাওয়া যায়নি। গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। দলটির অনেক নেতাকর্মী পলাতক কিংবা কারাগারে রয়েছেন।

ক্ষমতা হারানোর পর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম মূলত ফেসবুককেন্দ্রিক হয়ে পড়েছে; ৭ মার্চ ঘিরেও এর ব্যতিক্রম দেখা যায়নি।