ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কাউকে না পেয়ে তিনি প্রায় আধা ঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।

নির্ধারিত সময় পেরিয়েও কর্মচারীদের অনুপস্থিতি

বুধবার সকাল ৯টার পর প্রতিমন্ত্রী ওই সরকারি দপ্তরে যান। প্রধান ফটক খোলা থাকলেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কক্ষগুলোও তালাবদ্ধ ছিল।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের ভাষ্য, সরকার নির্ধারিত অফিস সময় শুরুর পাঁচ মিনিট পর প্রতিমন্ত্রী কার্যালয়ে পৌঁছান। কিন্তু তখনো কেউ কাজে যোগ দেননি।

আধা ঘণ্টা অপেক্ষা, গ্রাহকরাও ছিলেন বারান্দায়

প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় রাখা একটি চেয়ারে বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। একই সময়ে ভূমি সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদেরও সেখানে অপেক্ষা করতে দেখা যায়।

খবর পেয়ে পরে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসেন। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী কায়সার কামাল।

ভিডিওতে ধরা পড়ল জবাবদিহিতা

একটি ভিডিওচিত্রে দেখা যায়, দায়িত্বে অবহেলার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি হতে হয়। দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা অসংলগ্ন ব্যাখ্যা দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

“জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।”

সরকারি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে অন্যান্য অফিসেও এ ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিক্রিয়া

ঘটনা সম্পর্কে জানতে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসির উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর বলেন, “আমি ব্যক্তিগত কারণে অফিসিয়ালি অর্ধেকবেলা ছুটিতে ছিলাম। ফলে সরাসরি সেখানে যেতে পারিনি। তবে, আমি যতদূর জেনেছি, প্রতিমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের পাননি। প্রতিমন্ত্রী স্যার অনেকক্ষণ অপেক্ষাও করেছেন।”

তিনি আরও জানান, বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।