ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

সংসদে সংরক্ষিত নারী আসন: জামায়াতের বাড়ছে ১১ আসন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

সংসদে সংরক্ষিত নারী আসন: জামায়াতের বাড়ছে ১১ আসন

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রেশ কাটতে না কাটতেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে হিসাব–নিকাশ শুরু হয়েছে। প্রাপ্ত আসনের আনুপাতিক হার বিশ্লেষণে দেখা যাচ্ছে, একক দল হিসেবে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি একাই পেতে পারে ৩৫টি সংরক্ষিত নারী আসন। এর পরেই অবস্থান করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের ভাগে পড়ছে ১১টি আসন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন–সংক্রান্ত আইনে বলা আছে, কোনো দল সংসদে যতটি আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলকে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারিত হয়। এই সূত্র অনুযায়ী বিএনপি এককভাবে ৩৫টি আসন পায়; তবে জোট হলে তাদের দখলে যেতে পারে ৩৬টি সংরক্ষিত নারী আসন। এরপরই রয়েছে জামায়াতের অবস্থান—৬৮টি আসনের বিপরীতে দলটি পাবে ১১ জন নারী প্রতিনিধি। পাশাপাশি এসসিপি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একজন করে নারী প্রতিনিধি দিতে পারবেন।

ত্রয়োদশ সংসদে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেলেও বর্তমানে তাদের প্রতিনিধি সংখ্যা ২০৮ জন—কারণ তারেক রহমান বগুড়া–১ আসন ছেড়ে দিয়েছেন। হিসাব অনুযায়ী বিএনপির প্রাপ্য দাঁড়ায় ৩৪ দশমিক ৬৬, অর্থাৎ ৩৫টি নারী আসন। তবে ছোট দলগুলো নিজেদের মধ্যে জোটে না গিয়ে বিএনপির সঙ্গে যুক্ত হলে এ সংখ্যা বেড়ে ৩৬-এ পৌঁছাতে পারে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটগতভাবে ১টি আসন পেতে পারেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ জানিয়েছেন, কমিশন দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে চায়। তিনি বলেন, “আমরা ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি। সে অনুযায়ী সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে।”

১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭টির। আদালতের নির্দেশে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফল স্থগিত রয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর–৩ আসনে ভোট স্থগিত এবং বগুড়া–৬ আসনে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বড় চমক ছিল বাংলাদেশ আওয়ামী লীগ–এর অনুপস্থিতি; নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনের বাইরে ছিল। মোট ৫০টি দল অংশ নিলেও আসন পেয়েছে মাত্র ৯টি দল। ৪১টি দল ও ৪টি অনিবন্ধিত দল কোনো আসনই পায়নি।