বিশ্ব ক্যান্সার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উত্তরা লেডিস ক্লাব প্রাঙ্গণে একটি ক্যান্সার সচেতনতা সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগটি নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার (SEOK Healthcare)-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতার প্রয়োজনীয়তা ও সামাজিক দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন ‘আমরা নারী’-এর উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব, সিওক হেলথকেয়ার-এর কর্ণধার এম এম মাসুমুজ্জামান, কো ফাউন্ডার ফারহানা হাসনা তুলি, উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর জেন জিকুয়াং, ফোশান ফোসুন চানচেং হাসপাতাল, চীন। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল উত্তরা লেডিস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দসহ বৃহত্তর সমাজের মধ্যে নিম্নোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা—
ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব
আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা
সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা
জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা
আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ
-
তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত