ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম

জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ‘নারী বিদ্বেষী’ পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা–সমালোচনা দ্রুতই ছড়িয়ে পড়ে রাজনীতি, ক্যাম্পাস ও নাগরিক পরিসরে।

ওই পোস্টকে ঘিরে অনলাইন বিতর্কের পাশাপাশি ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিএনপিও ওই বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী দাবি করেছে, দলীয় প্রধানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দলটি।

শনিবার ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নারীর নেতৃত্ব ও কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

ওই পোস্টে লেখা ছিল, “নারী প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয়, বরং নীতিগত। নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটা অনুমোদন করেননি।

“আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামের নারীদেরকে ঘরের বাইরে ঠেলে দেওয়া হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটা পতিতাবৃত্তি ছাড়া কিছু নয়।”

এই বক্তব্যের স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর শনিবার রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। সেখানে অভিযোগ করা হয়, জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে।

এ ছাড়া রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়।

“এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এটি তাঁর কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না।”

এই ঘটনার কয়েক দিন আগেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের শীর্ষ নেতৃত্বে নারীদের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমানের বক্তব্য আলোচনার জন্ম দিয়েছিল। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোনো নারী কখনো জামায়াতের আমির হতে পারবেন না, কারণ তাঁর ভাষায়, আল্লাহ নারীদের ‘সেভাবে’ সৃষ্টি করেননি এবং এটি ‘পরিবর্তনযোগ্য নয়’।

তিনি আরও দাবি করেছিলেন, আসন্ন নির্বাচনে কোনো দলই উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী মনোনয়ন দেয়নি, কারণ এটি বাংলাদেশের একটি ‘সাংস্কৃতিক বাস্তবতা’ এবং বিশ্বের বেশির ভাগ দেশ নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’।

এই প্রেক্ষাপটে এক্স পোস্টে আসা বক্তব্য সামনে এলে বিতর্ক আরও ঘনীভূত হয়।

বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল নারী শিক্ষার্থী ঝাড়ু মিছিলও করেন।

রোববার দুপুরে মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। এ সময় ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’—এমন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “এই নারীদের কাছে অবশ্যই জামায়াত আমিরকে ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান, আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “ওনার আইডি হ্যাক হয়েছে বলা হচ্ছে। আমরা বলছি, আসলে ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন।”

‘হ্যাকের’ দাবি নিয়ে বিএনপির প্রশ্ন

জামায়াতের হ্যাকের দাবিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন,
“নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে রাত ১টার দিকে হ্যাকের দাবি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তিনি আরও বলেন, ওই পোস্টের ভাষা সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলেই মনে হয়। আল–জাজিরাকে দেওয়া আগের বক্তব্যের সঙ্গে এই পোস্টের মিল থাকায় হ্যাকের দাবি নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।

‘হ্যাক’: জামায়াত কী বলছে

রোববার শেরপুর শহরের এক নির্বাচনি জনসভায় জামায়াত আমির শফিকুর রহমান বলেন, তাঁর এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ‘মায়েদের নিয়ে অত্যন্ত বাজে ও কুরুচিপূর্ণ বক্তব্য’ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, “যদি এতে কোনো মা কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই।”

এদিন এক সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। একই সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদুর রহমান হ্যাকিংয়ের সময়ক্রম ও প্রযুক্তিগত ব্যাখ্যা তুলে ধরেন।

তাঁরা জানান, শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে আপত্তিকর পোস্টটি দেওয়া হয় এবং ৫টা ৯ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে থানায় জিডি করা হয়।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, শুধু আমিরের অ্যাকাউন্ট নয়, দলের আরও কয়েকটি এক্স অ্যাকাউন্টে একই সময়ে সাইবার হামলার চেষ্টা চালানো হয়েছে এবং এ বিষয়ে সাইবার সিকিউরিটি কাউন্সিলে অভিযোগ জানানো হবে।