ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১

ঢাকা: দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব প্রার্থী সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগের জন্য অর্থ জমা দিয়ে আবেদন করেছেন, তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের বিষয়ে এই নমনীয় সিদ্ধান্ত নেয় ইসি।

দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা মোট ২৩ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে, একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে এবং ২০ জনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রেখে দেওয়া হয়েছে।

শুনানিতে অনুপস্থিত থাকার কারণে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি যাচাইয়ের জন্য তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এ ক্ষেত্রে তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে জানানো হয়েছে।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা থাকলেও যাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই তারা হলেন— জামায়াতের ঢাকা-১ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের বিএনপি প্রার্থী একেএম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনিরুজ্জামান, ফরিদপুর-২ আসনের বিএনপি শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ আসনের বিএনপি তাহির রায়হান, মৌলভীবাজার-২ আসনের বিএনপি শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জামায়াত প্রার্থী জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ আসনের বিএনপি আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ আসনের জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাপা প্রার্থী খোরশেদ আলম, নাটোর-১ আসনের খেলাফত মজলিশের আজাদুল হক, যশোর-২ আসনের জামায়াত প্রার্থী মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী একে ফজলুল হক, শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম, চট্টগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা এবং সুনামগঞ্জ-৩ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।

এদিকে ঋণ খেলাপির অভিযোগে রোববার চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

রোববার শুনানির শেষ দিনে দুই দফায় মোট ৬৩ জনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩ জনের আপিল মঞ্জুর করা হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি আপিল মঞ্জুর, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি মঞ্জুর এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়।

এর মধ্যে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৬টি।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “আই ক্যান এশিউর আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি।”