ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

তারেক রহমানের জন্য বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা, দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

তারেক রহমানের জন্য বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা, দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, কোনও ধরনের ঝুঁকি এড়াতে পুরো বিমানবন্দর এলাকা জুড়ে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

ইতোমধ্যে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বলেন, ‘নিরাপত্তার কোনও সংকট হবে না। সব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। পুরো এলাকাজুড়েই কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এভসেক, বিমানবাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন এবং ডিএমপির পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করবেন।’

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রবেশে থাকবে কঠোর নিয়ন্ত্রণ। যাত্রী ছাড়া অন্য কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। যেসব যাত্রী ভেতরে যাবেন, তাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় অতিক্রম করতে হবে।’

বিমানবন্দর সূত্র জানায়, অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা বলয় প্রস্তুত রাখা হয়েছে। বুধবার বিকাল থেকেই নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যদের মোতায়েন শুরু হবে। বিমানবন্দর গোলচত্বর থেকে শুরু করে বেবিচক সদর দফতর, অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা, পণ্য আমদানি-রফতানির ৯ নম্বর গেটসহ ভেতর ও বাহিরের প্রতিটি গেটকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

সূত্র আরও জানায়, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের চলাচলেও কড়াকড়ি থাকবে। নির্ধারিত এলাকার বাইরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাস্টমস এলাকায় প্রবেশের ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিদের বৈধ কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এয়ারপোর্ট আর্মড পুলিশ বিমানবন্দরের ল্যান্ডসাইটে দায়িত্ব পালন করে। এ কারণে আমাদের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কুইক রেসপন্স টিম (সিআরটি) ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করবে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করেই তারা তাদের কাজ সম্পন্ন করবে।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণের সময় তিন জন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের কর্মকাণ্ড বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাধারণ জনগণকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশেও সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী ও ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।