ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

হাদির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

হাদির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মাথায় লাগা গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাঁর মাথায় অস্ত্রোপচার করা চিকিৎসক অধ্যাপক জাহিদ রায়হান জানিয়েছেন, হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। তাঁর বিষয়ে আশাবাদী হওয়ার মতো কিছু বলতে পারছেন না তারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, “হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচারের পর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগী সম্পর্কে আমরা কোনো আশাবাদী মন্তব্য করব না।

“উনি একেবারে সর্বোচ্চ খারাপ অবস্থায় আছেন, তবে এখনো জীবিত। বাকিটা আল্লাহর ইচ্ছা।”

তিনি জানান, হাদির খুলি খুলে রাখা হয়েছে। “এ ধরনের ক্ষেত্রে আমরা খুলি খুলে মস্তিষ্কের ভেতরের জমে থাকা রক্ত বের করে দিই, যাতে মস্তিষ্কের ভেতরের চাপ কমে এবং ব্রেইন ফুলে উঠার জায়গা পায়। এটি এ ধরনের রোগীর সাধারণ ম্যানেজমেন্ট। অস্ত্রোপচারের পর উন্নত আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় স্বজনদের মত নিয়ে তাকে এভারকেয়ার পাঠানো হয়েছে।”

গুলি ভেতরে আছে কি বেরিয়ে গেছে—এমন প্রশ্নে তিনি বলেন, “সম্ভাবনা বেশি যে বেরিয়ে গেছে। আর যদি মস্তিষ্কের ভেতরে থেকে থাকে, তবে তা মগজের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখানে পৌঁছানোর প্রয়োজন নেই, তেমন অস্ত্রোপচারও করা হয় না।

“গুলি ডান দিক দিয়ে ঢুকেছে; ডান দিক থেকেই শট করা হয়েছে, পরে বাম দিক দিয়ে বের হয়ে গেছে।”

তিনি আরও জানান, “আমরা ধারণা করছি বুলেট হাড় ভেঙে বেরিয়ে গেছে। তবে বুলেটের কিছু ক্ষুদ্র অংশ মাথার ভেতরে ছিল, অস্ত্রোপচারের সময় আমরা সেগুলো বের করে সংরক্ষণ করেছি।”

হাদির অবস্থা ‘খুবই খারাপ’ বলে জানিয়ে অধ্যাপক জাহিদ রায়হান বলেন, “তার সামগ্রিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা যখন অস্ত্রোপচার করছিলাম, তখন তার ভাই—যিনি গুলিবিদ্ধ হওয়ার সময় সঙ্গে ছিলেন—মনে করেছিলেন হাদি মারা গেছে। কিন্তু সে এখনো জীবিত, যদিও খুব ক্রিটিকাল।

“অপারেশনের সময় এনেস্থেসিয়া দেওয়ার পর তার শরীর সাড়া দিয়েছে বলে এনেস্থেসিয়া ডাক্তার জানিয়েছেন।”

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি।

মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে বলে হাসপাতালের পরিচালক জানান।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”

হাদির এক সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর তারা মসজিদে লিফলেট বিলি করার পরিকল্পনা করেছিলেন। লিফলেট বিতরণ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্র হয়ে দুপুরের খাবার খাওয়া ও আলোচনা করার কথা ছিল। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে।

হাদিকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় হয়। নিরাপত্তা জোরদারে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

জুমার নামাজের আগে সকাল ১১টা ৫২ মিনিটে হাদি ফেসবুকে লিখেছিলেন, “যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”

ঢাকা-৮ আসন মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা নিয়ে গঠিত। তিনি এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকাল ৪টার দিকে তিনি হাদিকে দেখতে হাসপাতালে আসেন।

জামায়াতের নায়েবে আমির হেলাল উদ্দিন এ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও এ আসনে মনোনয়ন পেয়েছেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’। ‘সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র নির্মাণ’—এটাই সংগঠনের ঘোষিত লক্ষ্য।

আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বলেছিলেন, “এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে।”

গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন, বিএনপি যদি ‘পুরনো ধারার’ রাজনীতি করে ক্ষমতায় আসে, তবে তারা দুই বছরও ক্ষমতায় টিকতে পারবে না। একই অনুষ্ঠানে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও দৃশ্যমান পরিবর্তনের ঘাটতি উল্লেখ করে তিনি একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাবও দিয়েছিলেন।