বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
এ নিয়ে যেন কোনো ভ্রান্ত ধারণা, গুজব বা অপপ্রচার না ছড়ায়—সেই আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের প্রতি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার এবং তার নিরাপত্তার দায়িত্ব পালন করছে এসএসএফ।
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ
আরও পড়ুন: