ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাউলদের ওপর হামলায় সরকারের নীরবতায় উদ্বেগ বাড়ছে

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

বাউলদের ওপর হামলায় সরকারের নীরবতায় উদ্বেগ বাড়ছে
মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের গ্রেফতার এবং শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেওয়া তার সমর্থকদের ওপর সংগঠিত মব-হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি দাবি করেছে, এ ঘটনা দেশের ধর্মীয় সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর আশঙ্কাজনক হুমকির ইঙ্গিত দিচ্ছে। সোমবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে টিআইবি অভিযোগ করেছে, বাউলদের ওপর প্রকাশ্য হামলা চলার সময় আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় পর্যবেক্ষকের ভূমিকায় ছিল এবং সরকারও ঘটনার বিষয়ে নীরবতা বজায় রেখেছে। এ অবস্থান আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকারকে পদদলিত করছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই ঘটনার একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ব্যাখ্যার সুযোগ নেই। তার মতে, ‘এ ধরনের হামলা একটি সুসংগঠিত কৌশলের অংশ। সাংস্কৃতিক বৈচিত্র্য, লোকঐতিহ্য, আধ্যাত্মিক চর্চা ও সংখ্যালঘু বিশ্বাসের ওপর চাপ বাড়ছে। গত বছর কর্তৃত্ববাদী সরকারের পতনের পর এ প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, বিভিন্ন এলাকায় মাজার ভাঙচুর, কবর থেকে মৃত পীরের দেহ উত্তোলন, বাউল আসর বন্ধ, বাদ্যযন্ত্র জব্দ, নাটক ও গ্রামীণ মেলা বন্ধসহ নানা ঘটনা নিয়মে পরিণত হচ্ছে। একইসঙ্গে ধর্মীয় উগ্রপন্থিদের চাপে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষায় শিক্ষক নিয়োগ বাতিলের ঘটনাকে রাষ্ট্রীয় ‘আত্মসমর্পণ’ হিসেবে আখ্যা দেন তিনি। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার মুহূর্তে পুলিশ দৃশ্যত অনাগ্রহী ছিল। এ ধরনের নীরবতা ও নিষ্ক্রিয়তা গোষ্ঠীগত সহিংসতার অনানুষ্ঠানিক অনুমোদন হিসেবে ব্যাখ্যা করার ঝুঁকি তৈরি করে।’ সংস্থাটি আরও অভিযোগ করে, ‘এসব ঘটনায় শিল্পী ও লোকায়ত ধারার সাংস্কৃতিক চর্চাকারীরা ভীতির কারণে আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা নিয়ে সংশয়ে পড়েছেন।’ টিআইবির মতে, শুধু মানিকগঞ্জ নয়, সাম্প্রতিক সময়ে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে সংগঠিত উত্তেজনাকর কর্মকাণ্ড ও ধর্মীয় সংখ্যালঘু এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর পরিকল্পিত আক্রমণের দৃষ্টান্ত।’ টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘রাষ্ট্র যখন দ্রুততম পদক্ষেপ নেয় একজন শিল্পীর বিরুদ্ধে, অথচ প্রকাশ্য সহিংসতার বিরুদ্ধেই থাকে নীরব—তখন প্রশ্ন জাগে, রাষ্ট্র ভীত, অপারগ, না-কি পরিকল্পিতভাবে প্রশ্রয় দিচ্ছে।’ সংস্থাটি মব-ভায়োলেন্স, ধর্মীয় উসকানি ও সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়ার পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অন্যথায় ‘নতুন বাংলাদেশ’ এর মানবাধিকার, সংখ্যালঘু নিরাপত্তা ও সাংস্কৃতিক স্বাধীনতার প্রতিশ্রুতি ধূলিসাৎ হবে বলে সতর্ক করেছে।