ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা ও ইউনূসের একান্ত আলাপ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা ও ইউনূসের একান্ত আলাপ

এক বছর পর আবারও সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসেই তিনি সশস্ত্র বাহিনী দিবসের মূল আয়োজন উপভোগ করেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি; উপস্থিতদের অভিবাদনের জবাব হাত তুলে দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এসে পৌঁছালে বিকাল ৪টার পর জাতীয় সংগীতের মাধ্যমে সংবর্ধনা শুরু হয়। পরে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন।

বক্তৃতার শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এর কিছুক্ষণ পর সেনাকুঞ্জে উপস্থিত হন খালেদা জিয়া। শুরুতেই তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েক মিনিট ব্যক্তিগতভাবে আলাপ করেন। পরে দুজন একসঙ্গে মূল অনুষ্ঠানস্থলে যান।

অনুষ্ঠানের ভেতরে পাশাপাশি বসা দুই নেতাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়।

বিকাল ৪টার দিকে গুলশানের ফিরোজা থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। একই গাড়িতে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে যোগ দেন।

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ নানা রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছয় বছর পর গত বছরই সেনাকুঞ্জের এই আয়োজনে প্রকাশ্যে দেখা দিয়েছিলেন খালেদা জিয়া।

বিভিন্ন জটিল অসুস্থতার কারণে তিনি এখন আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন না। গত এক বছরে তাকে প্রকাশ্যে দেখা গেছে মাত্র একবার— ৮ অক্টোবর রাতে তিনি শেরেবাংলা নগরে স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।

স্বাধীনতার যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। প্রতি বছরই এই দিনটি ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাকুঞ্জে এই সংবর্ধনা আয়োজন করা হয়, যেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তারা, ব্যবসায়ী, কূটনীতিক এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়।