সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাওয়ার কথা থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষণের ঘটনায় বিলম্বিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঘটনাটির কারণে চার ঘণ্টা পেরিয়ে গেলেও বিমানটি তখনও উড়েনি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানটি উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। সব প্রস্তুতি শেষ হওয়ার পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় বিমানের ইঞ্জিনের সঙ্গে ঘর্ষণ লাগে।
তিনি বলেন, “যেহেতু এটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট, তাই বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”
পরিচালক আরও জানান, “দুপুর আড়াইটায় বিকল্প একটি বিমান দিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানো হবে। বিমানে মোট ২৬২ জন যাত্রী আছেন।”
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব