ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

এবার ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা ঘটল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম

এবার ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা ঘটল

ঢাকার দুটি সরকারি কলেজ—ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের খবর প্রায় নিত্যনৈমিত্তিক। এবার সেই ধারায় যুক্ত হলো দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মারামারির খবর।

রাজধানীর সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষ চলে বলে জানান সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির এসআই আব্দুল ওহাব।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি ভবনের সামনে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর তর্কাতর্কি হয়। পরে রাত ৯টার দিকে প্রায় অর্ধশত সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তবে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের এক শিক্ষার্থী ভবনের ওপর থেকে থুতু ফেললে সেটি ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে, এ নিয়েই সংঘাতের সূত্রপাত হয়। প্রথমে বিষয়টি মীমাংসা হলেও পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়।

তাদের অভিযোগ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ক্যান্টিন ও হলে ভাঙচুর ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ করা হয় তিনটি বাস, একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলে। এছাড়া আরও কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।

সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ড্যাফোডিল শিক্ষার্থীরা ‘পরিকল্পিতভাবে’ তাদের ক্যাম্পাসে হামলা চালায়। তারা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সংঘর্ষের সময় লাঠির আঘাতে সিটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আকতার হোসেন রাত সাড়ে ৪টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব শেষ করে ফেলেছে। বিরুলিয়ায় আমাদের ক্যাম্পাসের পাশের ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের কোনো একটি বিষয় নিয়ে লেগেছে।

“ড্যাফোডিলের কিছু শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে অগ্নিসংযোগ করেছে। বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিয়েছে।”

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির এসআই আব্দুল ওহাব বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে দ্বন্দ্ব শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে পরিস্থিতি শান্ত হওয়ার দিকে যাচ্ছিল।

“তবে মীমাংসার প্রক্রিয়ার মধ্যেই সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করে। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।”

তিনি আরও জানান, পরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়।

সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হয়েছে বলে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি এসআই ওহাব।

তিনি বলেন, “কে আহত হয়েছেন, তা যাচাই-বাছাই চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”

সংঘর্ষের বিষয়ে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।