ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম

শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

টানা পাঁচ দিনের যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) চেয়ে আবেদন জানান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ এই আবেদন উপস্থাপন করা হয়। একইসঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেন প্রসিকিউটর তাজুল ইসলাম।

এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানিকালে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ ছাত্র–জনতা নিহত হয়েছে। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে ১৪০০ বার ফাঁসি দিতে হবে। কিন্তু আইনে তা সম্ভব নয়। এজন্য মানবতাবিরোধী অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড চাইছি। যদি তাকে এ দণ্ড দেওয়া হয়, তাহলে দেশের জনগণ ন্যায়বিচার পাবে।”

এর আগে ১২ অক্টোবর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করে। সেদিন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনকাল ও গুম–খুনের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

পরদিন ১৩ অক্টোবর, দ্বিতীয় দিনের শুনানিতে কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়—যা মামলার বিচারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় প্রসিকিউশন।

এরপর ১৪ অক্টোবর তৃতীয় দিনের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ জুলাই–আগস্ট আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপনের পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনসহ কয়েকটি ফোনালাপ আদালতে শোনায়।
সেই সঙ্গে সাক্ষীদের বয়ানও উপস্থাপন করা হয়।

এর আগে ৮ অক্টোবর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
সে দিন মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় ও শেষ দিনের মতো জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
তিনি জুলাই গণহত্যা সংক্রান্ত সাক্ষীর বক্তব্য প্রত্যাখ্যান করে আসামিদের পক্ষে বিভিন্ন সাফাই প্রশ্ন করেন।

আইনজীবী বলেন, আন্দোলনকারীদের আক্রমণের মুখে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধ্য হয়েই গুলি চালিয়েছিলেন—এই যুক্তিও তিনি আদালতে উপস্থাপন করেন।

সব মিলিয়ে মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এছাড়া জব্দতালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি ইনচার্জ মো. কামরুল হোসাইন ও আনিসুর রহমান।
তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবী।

৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী।

রাজসাক্ষী হিসেবে আইজিপির স্বীকারোক্তি

গত ১০ জুলাই, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি আদালতে বলেন, “জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা–গণহত্যার অভিযোগ আনা হয়েছে, যা সত্য। আমি নিজেকে দোষী স্বীকার করছি। আমি রাজসাক্ষী হয়ে আদালতে এ অপরাধগুলোর বিস্তারিত তুলে ধরতে চাই এবং রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।”

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের সময় তার এই বক্তব্য গ্রহণ করে।

সেই দিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আদালত রায় দেন।

অভিযোগ ও প্রমাণ

এই মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

  • মোট পৃষ্ঠাসংখ্যা: ৮,৭৪৭

    • তথ্যসূত্র: ২,০১৮ পৃষ্ঠা

    • জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি: ৪,০০৫ পৃষ্ঠা

    • শহীদদের তালিকার বিবরণ: ২,৭২৪ পৃষ্ঠা