ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

কারাবন্দী সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের মৃত্যু, আ.লীগের সাবেক দুই এমপি গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

কারাবন্দী সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের মৃত্যু, আ.লীগের সাবেক দুই এমপি গ্রেপ্তার
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, নূরুল মজিদ মাহমুদ ‘আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার’ সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৯ সালে একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শিল্পমন্ত্রী হন তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। যুবলীগের প্রতিষ্ঠালগ্নে তিনি ছিলেন কেন্দ্রীয় নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সাবেক দুই এমপি ফয়জুর রহমান নুসরাত বুবলী গ্রেপ্তার কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের তামান্না নুসরাত বুবলী। সোমবার সকালে পুলিশের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে বার্তায় বিস্তারিত জানানো হয়নি। ডিবির উপকমিশনার তালেবুর রহমান জানান, ফয়জুর রহমান ও তামান্না নুসরাত বুবলীর গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপর জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।