ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

ভারতে পোশাক রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম

ভারতে পোশাক রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ

রাজনৈতিক সম্পর্ক কিছুটা শীতল থাকলেও প্রতিবেশী ভারতেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১৯ শতাংশের বেশি।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ভারতে পোশাক রপ্তানি হয়েছে ৬৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার বা ৬ কোটি ৭৯ লাখ ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৫২ দশমিক ৬৭ মিলিয়ন ডলার বা ৫ কোটি ২৬ লাখ ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৪৫ শতাংশ।

ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক অস্থিরতার কারণে প্রচলিত বাজারের বাইরে নতুন বাজার খোঁজার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, ভারত সেই অপ্রচলিত বাজারগুলোর অন্যতম এবং এর সুফল এখন মিলছে।

বিজিএমইএ’র তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে ভারতে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ১৯ দশমিক ২৩ শতাংশ বেশি। একই সময়ে নিট পোশাক রপ্তানি ১৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৬ লাখ ডলারে।

শুধু ভারত নয়, জুলাই মাসে সব অপ্রচলিত বাজারেই পোশাক রপ্তানি বেড়েছে। মোট রপ্তানি ২১ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯৬ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৩১৭ কোটি ডলার।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “দুই দেশের বাণিজ্যিক স্বার্থ রাজনৈতিক ঘটনার ওপর নির্ভর করেনি। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ব্যবসার ধারাবাহিকতা জরুরি। উভয় দেশ পেশাদারিত্ব দেখিয়েছে এবং তার ফল আমরা পাচ্ছি।”

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে স্থলসীমান্ত থাকায় পরিবহন সহজ, যা বাণিজ্যকে গতিশীল রাখে।”

ট্রাইম ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী জয়নুল আবেদিন বলেন, “সরকার পরিবর্তনের পর শুরুর দিকে কিছুটা অস্বস্তি থাকলেও এখন ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক ও মসৃণ। কোনো সমস্যা হচ্ছে না।”

এই প্রবৃদ্ধি এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রধান বাজারে নতুন করে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আগস্টে সামগ্রিক পোশাক রপ্তানি হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শুধু পোশাক নয়, ভারতের সঙ্গে অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানিও স্বাভাবিক আছে। সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।