ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

চার রাজনীতিবিদসহ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

চার রাজনীতিবিদসহ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়বেন। সফর শেষে তিনি আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

এবার তাঁর সফরসঙ্গী হচ্ছেন চারজন রাজনীতিবিদ। তাঁরা হলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তাঁর বক্তব্যে জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে হওয়া সংস্কার এবং আগামীর নির্বাচনের মধ্য দিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তাঁর বক্তৃতায় আরও গুরুত্ব পাবে— আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, এসডিজি বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের মৌলিক সেবার নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে প্রযুক্তি হস্তান্তর, এবং সর্বোপরি ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়।

সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের স্বাগত অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা এবং বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিনি বৈঠক করবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম অ্যানড্রুজ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে। এছাড়া ইতালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কসভোর প্রতিনিধি দলের প্রধানের সঙ্গেও বৈঠকের প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় যোগ দেবেন।

সাধারণ অধিবেশনের বাইরে পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে। এর মধ্যে রয়েছে— কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক (সিএফএএমএম), শান্তি নির্মাণ কমিশনের (পিবিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক, গ্রুপ অব ৭৭ ও চীনের বৈঠক, নারী–শান্তি–নিরাপত্তা (ডাব্লুপিএস) ফোকাল পয়েন্ট নেটওয়ার্কের বৈঠক, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভা (এসিএম), সিআইসিএ–র অনানুষ্ঠানিক বৈঠক, বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক।