ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের, মামুনের খুলির অংশ এখনো ফ্রিজে

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের, মামুনের খুলির অংশ এখনো ফ্রিজে

ছয় দিন পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের লাইফ সাপোর্ট সরানো হয়েছে। এখন তিনি হাত-পা নাড়াচ্ছেন এবং পরিবারকে চিনতে পারছেন। অন্যদিকে গুরুতর আহত আরেক শিক্ষার্থী মামুন মিয়ার অবস্থাও স্থিতিশীল থাকলেও তার মাথার খুলির একটি অংশ এখনো ফ্রিজে সংরক্ষিত আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বেলা ১১টার দিকে সায়েমের বিষয়ে দ্বিতীয়বার মেডিকেল বোর্ড বৈঠক করে। নিউরোসার্জন কামাল উদ্দিন, মো. ইসমাইল, মো. মনজুরুল ইসলাম ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ হাসানুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সিদ্ধান্তেই পরীক্ষামূলকভাবে সায়েমের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এর আগে গত বুধবারও সায়েমের জন্য মেডিকেল বোর্ড বসেছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সায়েম গত রোববার শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত হন। ধারালো রামদার কোপে তার মাথার খুলি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ছয় দিন ধরে হাসপাতালে অচেতন অবস্থায় ছিলেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এত দিন সায়েমের কনশাস লেভেল (চেতনার মান) ছিল মাত্র ৬। স্বাভাবিক মানুষের কনশাস লেভেল থাকে ১৫। এটি ১০-এর ওপরে না যাওয়া পর্যন্ত তাকে ঝুঁকিমুক্ত বলা যাবে না। বর্তমানে সায়েমের কনশাস লেভেল ১০-এর কাছাকাছি।

সায়েমের ভাই আসাদুজ্জামান সজীব বলেন, “ভাইয়ের অবস্থা বিবেচনা করে আমরা আইসিইউর ভেতরে যাইনি। বাইরে থেকে খবর নিচ্ছি। ডাক্তাররা আশা দিলেও আমরা এখনো আশার আলো দেখছি না।”

সায়েমের বাড়ি কুমিল্লায় হলেও তার পরিবার থাকে বগুড়ায়। ছেলে আহত হওয়ার খবর শুনে গত সোমবার সকালে বাবা আমির হোসেন ও মা শাহনাজ আমিন চট্টগ্রামে ছুটে আসেন। আইসিইউর সামনে বসেই অপেক্ষা করছেন ছেলে সুস্থ হয়ে ফিরে আসার।

সায়েমের বাবা আমির হোসেন বলেন, “ছেলের প্রাণভিক্ষা চেয়েছি আল্লাহর কাছে। আশা করছি তিনি আমাদের নিরাশ করবেন না।”

পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, “সায়েমের অবস্থা আগের তুলনায় ভালো। তিনি হাত-পা নাড়াচ্ছেন, পরিবারকে চিনতে পারছেন। লাইফ সাপোর্ট খোলার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়া গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। রামদার আঘাত এত গভীর ছিল যে তার মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হয়েছে। বর্তমানে সেটি ফ্রিজে সংরক্ষিত আছে। মাথা মোড়ানো ব্যান্ডেজে লেখা আছে: “হাড় নেই, চাপ দেবেন না।”

মামুনের বড় ভাই মাসুদ রানা বলেন, “মামুন এখন আমাদের সঙ্গে কথা বলতে পারছে। তাকে কেবিনে নেওয়া হয়েছে, তরল খাবার দেওয়া হচ্ছে। তবে স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। ডাক্তাররা বলেছেন সুস্থ হতে অনেক সময় লাগবে এবং পরেও তাকে অনেক বিধিনিষেধ মানতে হবে।”

পার্কভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডা. সিরাজুল মোস্তফা বলেন, “সায়েমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুলির ভেতরের অংশ ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তার জ্ঞান ফিরেছে এবং রক্তচাপও কিছুটা উন্নতি করেছে।”

মামুন প্রসঙ্গে তিনি জানান, “তার অবস্থার উন্নতি হচ্ছে। খুলির অংশ ফ্রিজে রাখা আছে। সব ঠিক থাকলে দুই থেকে আড়াই মাস পর তা পুনঃস্থাপন করা হবে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগবে।”

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রী ভাড়া বাসায় দেরিতে ঢুকতে চাইলে দারোয়ান তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় এবং তা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এতে উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রায় ৪০০ জন আহত হন।