ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত লাশ, ‘সাংবাদিক হিসেবে নিউজ করা—কি আমার অপরাধ?’

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত লাশ, ‘সাংবাদিক হিসেবে নিউজ করা—কি আমার অপরাধ?’

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউগাছ থেকে উদ্ধার হলো তরুণ সাংবাদিক আমিন উল্লাহর (২৩) ঝুলন্ত লাশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আত্মহত্যার জন্য উখিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–কে দায়ী করেছেন তিনি।

আমিন উল্লাহ উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর উখিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রায় সাত মিনিট দীর্ঘ ভিডিওতে আমিন উল্লাহ অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। তিনি জানান, গত ২৫ জুলাই গভীর রাতে পুলিশ তাঁর বাড়িতে যায়। কয়েক দিন আগে এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁর ছোট ভাইকে পুলিশ ধরে নিয়ে যায়। এ ঘটনায় তিনি উখিয়া থানার ওসি আরিফ হোসাইনকে দায়ী করেন। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আমিন উল্লাহকে বলতে শোনা যায়, “পুলিশ আমাকে কেন খুঁজছে জানি না। ওসি আরিফ স্যারের উদ্দেশে বলছি, কোন অপরাধে আমার ছোট ভাইকে গ্রেপ্তার করেছেন? মামলা করার আগে তদন্ত করা উচিত ছিল। কয়েক দিন ধরে আমি বাসায় থাকতে পারছি না। সাংবাদিক হিসেবে নিউজ করা—এটাই কি আমার অপরাধ?”

একপর্যায়ে তিনি বলেন, “অত্যাচার বন্ধ না হলে আমি আত্মহত্যার পথ বেছে নেব। আমি যদি আত্মহত্যা করি, এর দায় থাকবে উখিয়া থানা–পুলিশের ওপর।” ভিডিওতে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন আমিন।

সম্প্রতি উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন রামু থানায় বদলি হয়েছেন। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ভিডিওটি আমি ফেসবুকে দেখেছি। সাংবাদিক আমিনকে আমি চিনি না, তাঁর সঙ্গে কখনো কথা হয়নি। ভিডিওটি পরিকল্পিতভাবে তৈরি হতে পারে।” তাঁর দাবি, ২৫ জুলাই বালুখালীতে ছাত্রলীগের মিছিল এবং কয়েক দিন আগে ইয়াবা লুটের ঘটনায় পুলিশ অভিযান চালালেও আমিন উল্লাহকে ধরতে পুলিশ তাঁর বাড়িতে যায়নি।

নিহত আমিনের মা আয়েশা খাতুন বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন। স্বামী মারা যাওয়ার পর এখন আমিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে একতলা বাড়িতে বসবাস করছেন তিনি।

স্থানীয় কয়েকজন বন্ধু জানান, দেড় বছর আগে একটি এনজিওতে কাজ করার পর আমিন সাংবাদিকতায় যোগ দেন। তাঁদের মতে, আত্মহত্যা বা হত্যার পেছনে দুটি কারণ থাকতে পারে—প্রেমঘটিত সম্পর্ক অথবা ইয়াবা চালান লুটের ঘটনার জের।

এ বিষয়ে উখিয়া ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমিন উল্লাহর মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে, তবে আসল কারণ এখনো স্পষ্ট নয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, সৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর কাছে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাসের টিকিট পাওয়া গেছে, যাতে সময় লেখা বুধবার রাত ৯টা ২০ মিনিট। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রেমঘটিত কোনো বিষয় বা হত্যার অভিযোগ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।