ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাকপ্রতিবন্ধী সাইদ অবশেষে কারামুক্ত, মায়ের সান্নিধ্যে কান্না

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

বাকপ্রতিবন্ধী সাইদ অবশেষে কারামুক্ত, মায়ের সান্নিধ্যে কান্না

গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘স্লোগান দেওয়া’র অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখ নয় দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির খবর জানান মামা সুমন শেখ।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন মানবিক দিক বিবেচনা করে মঙ্গলবার জামিনের আদেশ দেন। সেই আদেশ বুধবার কারাগারে পৌঁছায়।

এদিন সকাল থেকে কারাগারের বাইরে অপেক্ষা করছিলেন সাইদের মা, মামা ও আত্মীয়স্বজন। মুক্তির পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা সুমি; সাথেই আবেগে ভেঙে পড়েন সাইদও।

মামা সুমন বলেন, “আমরা জীবনে কখনো কোর্ট-কাচারি বা জেলে যাইনি। সাইদকে এভাবে জেলে থাকতে হবে ভাবিনি। জেল থেকে বের হয়ে সাইদ কেঁদেছে, ওর মা-ও কেঁদেছে। এখন সাইদের মা ছেলেকে নিয়ে মুন্সীগঞ্জের খাসহাটে গ্রামে চলে গেছে।”

গত ২৪ আগস্ট গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনে আটককৃতদের একজন ছিলেন বাকপ্রতিবন্ধী সাইদ শেখ।

২৫ আগস্ট সাইদকে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। ওইদিন আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

পরের দিন সাইদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তারা তাকে ‘প্রতিবন্ধী’ দাবি করে মুক্তির আবেদন করেন। আদালত শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেন।

এর মধ্যে তদন্ত কর্মকর্তা আদালতে আরেকটি আবেদন জমা দেন, যেখানে সাইদকে ‘প্রতিবন্ধী’ নয় বরং ‘তোতলা বা অস্পষ্টভাষী’ হিসেবে বিবেচনার অনুরোধ করা হয়।

২৮ আগস্ট সাইদকে আদালতে হাজির করা হলে বিচারক জাকির হোসাইন বলেন, সাইদ প্রকৃতপক্ষে ‘প্রতিবন্ধী’ কি না তা জেল কোড অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরীক্ষার পর প্রতিবেদন দিতে হবে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে ১ সেপ্টেম্বরের মধ্যে এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়।

তবে ২ সেপ্টেম্বর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, ঢাকার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিবেদন পাওয়া যায়নি। এ অবস্থায় সেদিন আবারও জামিন শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে বলেন, “আসামি প্রতিবন্ধী নন, বরং তোতলা বা অস্পষ্টভাষী। প্রতিবন্ধিতা বিষয়ে কোনো প্রতিবেদনও আসেনি।”

দুই পক্ষের যুক্তি শোনার পর বিচারক বলেন, “এ বিষয়ে কিছু বলা জরুরি, নইলে বিভ্রান্তি তৈরি হবে। এ মামলাটি আমার কাছে তিনবার এসেছে, একবারও আমি মানবিক দিক উপেক্ষা করে জামিন খারিজ করিনি। তদন্ত কর্মকর্তা একটি ভিডিও দেখিয়েছেন— সেখানে আগের সরকারের (আওয়ামী লীগ) পক্ষে সাইদকে কথা বলতে দেখা গেছে, যদিও স্পষ্ট নয়। তবুও মানবিক কারণে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করা হলো।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে রাজু আহমেদ, শেখ মো. শাকিল, বাকপ্রতিবন্ধী সাইদ শেখসহ ২০০-২৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সহযোগীরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এজাহারে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তার প্রচারণায় অংশ নিয়ে তারা সরকারবিরোধী স্লোগান দেয়। পুলিশ রাজু আহমেদ, শেখ মো. শাকিল ও সাইদ শেখকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা, ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য ও সমর্থক হিসেবে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ আবু ইউসুফ ওইদিনই (২৫ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।