ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে: ফজলুর রহমান

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে: ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান অভিযোগ করেছেন, দেশ-বিদেশ থেকে একটি ‘স্বাধীনতাবিরোধী চক্র’ তাকে হত্যার হুমকি দিচ্ছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। ফজলুর রহমান বলেন, “আমাকে মবসৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ জেনে রাখুন— আমার জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে।” জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার কারণে সোমবার তার বাসার সামনে কিছু মানুষ অবস্থান নেয়। আগের দিন কিশোরগঞ্জে তার নিজ এলাকায় বিক্ষোভ হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, “আমার এলাকা ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ গতকাল থেকেই নিস্তব্ধ হয়ে গেছে। আমার নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৪) শোকাহত। আমি দেশের একজন নাগরিক; সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী এ দেশে আমারও বেঁচে থাকার অধিকার রয়েছে।” মব সৃষ্টি কারা করছে— জানতে চাইলে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “আমি তাদের চিনি না। শিশু-কিশোরদের মতো মনে হয়েছে। তারা সকাল ৭টা থেকে অবস্থান করছে। শুনেছি, তারা একটি ছাত্র সংগঠনের সদস্য। তবে আমাদের দলের সংগঠন নয়। আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন এরা কারা। সাত-আটজন ছিল। তারা স্লোগান দিয়েছে— ‘ফজলু পাগলাকে গ্রেপ্তার করো, বাঁচতে দিও না, হত্যা করো।’” তিনি আরও বলেন, “আমাকে ‘ফজলু পাগলা’ নামে ডাকতে শুরু করেছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। প্রথমে এ নামটি ছড়ান মুফতি আমির হামজা।” দল থেকে সহযোগিতা পাচ্ছেন কি না জানতে চাইলে ফজলুর রহমান বলেন, “দল অবশ্যই সহযোগিতা করবে। আমি ও আমার পরিবার যে হত্যার হুমকির মধ্যে আছি, সেটি দলকে জানাব এবং আজ জাতিকেও জানালাম।” তিনি বলেন, “মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না। তবে অপমৃত্যুই সবচেয়ে লজ্জাজনক। আমার ধারণা, দেশ-বিদেশের স্বাধীনতাবিরোধী শক্তিই এসব করছে। ইউটিউবাররা, যারা তাদের হয়ে প্রচার চালাচ্ছে, তারাই বারবার বলছে— ‘মব জাস্টিস করো, ফজলুর রহমানের ওপর প্রয়োগ করো।’ এমনকি ফ্রান্স থেকে দুজন ইউটিউবার প্রকাশ্যে হত্যার আহ্বান জানিয়েছে। আরেকজন জামায়াতপন্থি ইউটিউবার বলেছে— ‘ফজলু পাগলাকে জবাই করে হত্যা করতে হবে।’” মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, “না, আমি কোনো মামলা করব না। জিডি-টিডিও করব না।” সম্প্রতি একটি বেসরকারি টিভি টকশোতে ফজলুর রহমান বলেন, “৫ আগস্টের ঘটনার নেপথ্যে কালো শক্তি কাজ করেছে। সেই শক্তি হলো জামায়াতে ইসলাম, তাদের অগ্রগামী বাহিনী ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমসহ যারা এই অভ্যুত্থানকে নাটকীয়ভাবে উপস্থাপন করছে, তারা আসল নেতা নয়— কেবল অভিনেতা। আমরা ভেবেছিলাম, আলবদর-আল শামস ও জামায়াত পূর্বপুরুষদের ৫৪ বছরের পরাজয়ের গ্লানি ভুলে গেছে, কিন্তু না— তারা দ্বিগুণ আকারে সেই গ্লানি বহন করছে।” এ বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিস দেয়। সে বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “এটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক দলে কোনো কর্মীর ত্রুটি থাকলে শোকজ করা হয়, আমাকেও করা হয়েছে।” আরেক সাংবাদিক বলেন, “আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, আপনি ৫ আগস্টের অভ্যুত্থান মেনে নিতে পারছেন না। এ ব্যাপারে কী বলবেন?” জবাবে তিনি বলেন, “তারা চাইলে আমার বিরুদ্ধে মামলা করুক, মিছিল করুক, এমনকি জুতাপেটাও করুক। কিন্তু আমার বাসার সামনে এসে মব তৈরি করে আমাকে হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” সেগুনবাগিচায় তার বাসার সামনে নিরাপত্তা জোরদার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ফজলুর রহমান বলেন, “আমার স্ত্রী পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই তারা এসেছে, দায়িত্ব পালন করেছে। শুনেছি, আর্মিও এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।” সংবাদ সম্মেলনে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা এবং আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।