ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ফিরছে ‘না’ ভোট, পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১২:১৯ এএম

ফিরছে ‘না’ ভোট, পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া রোধে ‘না ভোট’ পুনঃপ্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ সংশোধন করে খসড়া চূড়ান্ত করেছে ইসি। পাশাপাশি, পুরো আসনের ফল বাতিল করার ক্ষমতাও ফেরানো হয়েছে।

সোমবার কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “কোনো প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোটের আয়োজন থাকবে। এ ক্ষেত্রে প্রার্থীর বিপরীতে থাকবে ‘না ভোট’।”

সানাউল্লাহ আরও বলেন, “নতুন ‘না ভোট’ বিধানে বিনা ভোটে কেউ নির্বাচিত হবেন না। কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে ভোটে অংশ নিতে হবে। দ্বিতীয় দফায়ও যদি ভোট না হয়, তখন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।”

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘না ভোট’ দেওয়ার সুযোগ পান ভোটাররা। সেবার ৩ লাখ ৮১ হাজার ৯২৪ জন ‘না ভোট’ দিয়েছিলেন, যা মোট ভোটের ০.৫৫ শতাংশ। তখন আরপিওর ৪০(ক) ধারায় বলা ছিল—‘না ভোট’ যদি সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর ভোটকে ছাড়িয়ে যায়, তাহলে নতুন নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকার গঠনের পর সংশোধনী এনে ওই বিধান বাতিল করা হয়।

২০১৫ সালে আরপিও সংশোধনের প্রস্তাব নিতে মাঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়েও ‘না ভোট’ পুনঃপ্রবর্তনের সুপারিশ উঠেছিল।

নির্বাচন স্থগিত ও ফল বাতিলের ক্ষমতা পুনঃস্থাপন

সানাউল্লাহ বলেন, “আরপিওর মাধ্যমে নির্বাচন স্থগিত ও ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। প্রয়োজনীয় পরিস্থিতিতে কমিশন এক বা একাধিক কিংবা সব আসনের নির্বাচন স্থগিত বা ফলাফল বাতিল করতে পারবে। আচরণবিধি লঙ্ঘনের শাস্তির বিধান যুক্ত করা হয়েছে, যা বিভিন্ন মাধ্যমে প্রয়োগ হবে। গণমাধ্যমকর্মীরা ভোট গণনার সময় পুরোটা সময় উপস্থিত থাকতে পারবেন, মাঝপথে বের হওয়া যাবে না।”

বিদ্যমান আইনে, বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন বা কারচুপির কারণে কোনো কেন্দ্রের ফল পক্ষপাতদুষ্ট মনে হলে শুধু ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনঃভোট দেওয়ার ক্ষমতা ছিল ইসির। আগে ৯১(এ) উপধারায় ‘ইলেকশন’ শব্দ ব্যবহারে ভোটের আগেও নির্বাচন বন্ধের ক্ষমতা ছিল। কিন্তু সংশোধনীতে ‘ইলেকশন’ বদলে ‘পোলিং’ বসানোয় সেই ক্ষমতা সীমিত হয়ে যায়।

প্রচারণা নিয়ন্ত্রণ ও এআই ব্যবহার

সানাউল্লাহ বলেন, “শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডে আলো ব্যবহার করা যাবে, বিদ্যুৎ ব্যবহার অনুমোদিত। আলোকসজ্জার নিষেধাজ্ঞা বহাল থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মিথ্যাচার বা অপপ্রচার রোধে প্রার্থী, দল ও গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।”

জোটবদ্ধ দল ও প্রতীকের বিধান

তিনি বলেন, “জোটবদ্ধ ছোট দলগুলো বড় দলের প্রতিনিধি না হয়ে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। এটি রাজনৈতিক স্বাধীনতার অংশ।”

প্রার্থী সংখ্যা, ব্যয় ও অনুদান

ইসি প্রার্থীর সংখ্যা নির্ধারণে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানান সানাউল্লাহ। প্রার্থীদের ব্যয় অডিট আরও সুনির্দিষ্ট করা হয়েছে। অনুদানের সীমা ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্য ৫০ লাখ টাকা করা হয়েছে, যা ব্যাংক লেনদেন ও ট্যাক্স রিটার্নে উল্লেখ করতে হবে।

হলফনামায় মিথ্যা তথ্য

হলফনামায় মিথ্যা তথ্য দিলে মেয়াদকাল পর্যন্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত হয়েছে। প্রয়োজনে প্রার্থীতা বাতিল ও এমপি পদ খারিজও হতে পারে।

দলের কার্যক্রম স্থগিত

নিবন্ধিত দলের কার্যক্রম স্থগিত ও বাতিলের বিষয়টি আরপিওতে স্পষ্টভাবে যোগ করা হয়েছে।

ইভিএম বাতিল ও কর্মকর্তাদের শাস্তি

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত জানায়। তাই সংশ্লিষ্ট সব বিধান বাদ দেওয়া হয়েছে। নির্বাচনী কাজে অবহেলার শাস্তি ও তিন দিনের মধ্যে তদন্তের নির্দেশনা রাখা হয়েছে।

আরপিও সংশোধনীর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। সরকারের অনুমোদন পেলে অধ্যাদেশ জারি হবে, পরে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ যুক্ত হতে পারে।

সোমবার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নবম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার শুরু হওয়া সভা মুলতবির পর এদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়।