ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

হাই কোর্ট থেকে জামিন পেলেন শমী কায়সার

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

হাই কোর্ট থেকে জামিন পেলেন শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাই কোর্ট।

সোমবার হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ আগে দেওয়া রুলের শুনানি শেষে জামিন মঞ্জুর করে রুল নিষ্পত্তি করেন।

চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার সিএমএম আদালত। এর আগে, গত ১২ মার্চ রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা একই মামলায় তিনি জামিন পান।

গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়।

নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাই কোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করলে, ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠান।

পরে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে হাই কোর্টকে রুল নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দেয়। সেই ধারাবাহিকতায় রুলের শুনানি শেষে জামিন মঞ্জুর হয়।

সরকার পতনের পর গত ৫ আগস্ট এবং ১৪ আগস্ট শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক, গবেষক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা শমী নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। পরবর্তীতে তিনি প্রযোজনায়ও যুক্ত হন।

অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন শমী কায়সার। তিনি দীর্ঘদিন ই-ক্যাবের সভাপতি ছিলেন এবং এফবিসিসিআই পরিচালকও হন।

এছাড়া তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। চলতি বছরের দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি।