ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

সরকার নির্ধারিত কবরস্থানে হয়নি কোনও দাফন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১০:১৭ পিএম

সরকার নির্ধারিত কবরস্থানে হয়নি কোনও দাফন
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিশেষভাবে কবরস্থানের একটি অংশ বরাদ্দ করেছিল। তবে এ দুর্ঘটনায় নিহত ৩১ জনের কাউকেই সেখানে দাফন করা হয়নি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (২২ জুলাই) সরকারিভাবে ওই কবরস্থানের পশ্চিম-দক্ষিণে একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ দেওয়া হয়েছিল এই দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও নিহতদের স্বজন বা পরিবারের কেউ সেখানে আসেননি। এমনটাই জানান কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কবরস্থানের খাদেম মাঈনুদ্দিন বলেন, ‘সরকারের পক্ষ থেকে থেকে আমাদের বলা হয়েছিল জায়গা প্রস্তুত রাখতে। আমরা প্রস্তুত ছিলাম। কবরের জায়গা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এখনও কেউ এসে মরদেহ দাফনের কথা বলেননি।’ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরস্থানের নির্ধারিত জায়গা এ বিষয়ে কবরস্থানের ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিহতদের দাফনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। জায়গা নির্ধারণ করা হয়েছিল। শ্রমিকও রাখা হয়েছিল, এমনকি জানাজা ও দাফন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা এখানে মরদেহ দাফন করতে আসেনি। আমরা জানি, অনেক পরিবারই হয়তো স্বজনদের নিজ নিজ এলাকায় বা পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা সম্মান করি। তবে কবরস্থান এখনও প্রস্তুত রয়েছে।’ উল্লেখ্য, গত ২১ জুলাই ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তাদের বেশির ভাগই শিশু ও কিশোর।