ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ ২ উপদেষ্টা, আইন উপদেষ্টা বললেন সব দাবি মেনে নিয়েছি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ ২ উপদেষ্টা, আইন উপদেষ্টা বললেন সব দাবি মেনে নিয়েছি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন সরকারের দুই উপদেষ্টা। শিক্ষার্থীদের 'ভুয়া' 'ভুয়া' স্লোগানের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সব দাবি পূরণ করা হবে। মঙ্গলবার মাইলস্টোন কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে তিনি একথা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় কলেজ ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এই সময় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, 'আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব।' তিনি বলেন, 'কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি।' আসিফ নজরুল আরও বলেন, 'কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি এবং এ ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।' আসিফ নজরুলের বক্তব্যের পরে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন ৫ এ ঢুকে যান উপদেষ্টারা। দুপুর পৌনে ২টা নাগাদ ভবনের বাইরে বিপুল সংখক পুলিশ মোতায়েন দেখা যায়। শিক্ষার্থীদের জড়ো হয়ে 'ভুয়া ভুয়া', 'আমাদের দাবি মানতে হবে', এমন স্লোগান দেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান। সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারপরই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। দুপুর আড়াইটার পরও কলেজ ক্যাম্পাস তারা অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত তিন জনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবি: ১. নিহ*তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। ২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। ৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ৪. নি*হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে। ৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। ৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি প্রহরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছাড়তে সক্ষম হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার অব্যবহিত পরেই পুলিশের কঠোর পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িবহর বের হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজে যান। তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। বের হয়ে যাওয়ার সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরে উপদেষ্টাদের কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে নেওয়া হয়। বিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিববিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন এ কক্ষে পরে আলোচনার জন্য পাঁচ-সাতজন শিক্ষার্থীকে প্রতিনিধি হিসেব ভেতরে নেওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থী তখন কলেজ চত্বরে জড়ো হয়ে ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতি ধীরে ধীরে থিতিয়ে আসে। বিকেল সোয়া ৩টার দিকে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ থেকে বের হন। এ সময় কলেজের সামনেও শিক্ষার্থীরা ছিল না। তবে উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে সেখানে তারা ফের বাধার মুখে পড়েন। বিকেল পৌনে ৫টার দিকে দিয়াবাড়ি থেকে ফের গাড়ি ঘুরিয়ে মাইলস্টোন কলেজের দিকে রওয়ানা দেন উপদেষ্টারা। সেখানে পৌঁছে আবারও কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান নেন।