ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ : বিএনপির মিছিল থেকে যে সব স্লোগান দেওয়া হলো

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম

‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ : বিএনপির মিছিল থেকে যে সব স্লোগান দেওয়া হলো

জামায়াত-শিবিরকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেওয়া হয়েছে বিএনপির একটি মিছিল থেকে।

পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল করার সময় জামায়াতের মুক্তিযুদ্ধে ভূমিকা সামনে এনে এই স্লোগান দেন।

বিকাল সাড়ে পাঁচটার দিকে কারকাইল মসজিদের সামনে দিয়ে যাওয়া একটি মিছিল থেকে স্লোগান দেওয়া হয়: ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।’ এ সময় পথচারীরা কৌতূহলভরে মিছিলের দিকে তাকাচ্ছিলেন।

১৯৯৯ সাল থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত জোটবদ্ধ রাজনীতি করেছে বিএনপি ও জামায়াত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দল পরস্পরকে ঘায়েল করতে নানা বক্তব্য দিচ্ছে।

জামায়াত বিএনপির বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছে, অন্যদিকে বিএনপি জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা নিয়ে আক্রমণ করছে।

নয়াপল্টনের জমায়েত শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের মিছিল থেকে জামায়াতবিরোধী স্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে বিজয়নগর, প্রেসক্লাব হয়ে শাহবাগ যাওয়ার সময়ও এসব স্লোগান চলতে থাকে। পরে শাহবাগে গিয়ে আলাদা সমাবেশ করে ছাত্র সংগঠনটি।

জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে সব স্লোগান দেওয়া হয়

শাহবাগে জমায়েত হওয়া ছাত্রদলের নেতাকর্মীরাও জাাময়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন। ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেন:

‘রাজাকার-স্বৈরাচার, মিলে মিলে এক কার’;

‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’;

‘জামাত-শিবির রাজাকার, গুজব ছড়ায় চমৎকার’;

‘গণতন্ত্র হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ’;

‘এক বোতল-দুই বিচি, জামাত আর এনসিপি’;

‘বাংলাদেশের গিবত গায়, পীর সাহেব চরমোনাই

কেন এই প্রতিবাদ

গত ৯ জুলাই মিটফোর্ড এলাকায় লাল চাঁদ ওপারে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচজন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এসিপি), ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তোলে। সোহাগ হত্যার জন্য তারেক রহমানকে দায়ী করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। এসব মিছিলে ব্যবহৃত স্লোগানের ভাষা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনা চলছে।

বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দাবি করছে, তারেকের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের জন্য জামায়াত-শিবিরই দায়ী।

‘সরকারের ইন্ধনে গুপ্ত রাজনীতি’

শাহবাগের সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে‌।”

তিনি বলেন, দেশে ‘মবতন্ত্র’ কায়েমের চেষ্টা করা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটলে, ছাত্রদল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামবে।

ছাত্রদল নেতা আরও বলেন, “কয়েক বছর পর যখন এই সরকারকে নিয়ে প্রশ্ন উঠবে, মব নিয়ে জাতির সামনে যখন প্রশ্ন আসবে, তখন এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে।”

এই কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানার ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।