ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

সাগর-রুনি হত্যা: এখনও গোলকধাঁধাতেই তদন্ত, পেছাল ১১৯ বার

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম

সাগর-রুনি হত্যা: এখনও গোলকধাঁধাতেই তদন্ত, পেছাল ১১৯ বার

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা রহস্যের জট খুলছে না প্রায় সাড়ে ১৩ বছরেও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত এই ঘটনার রহস্য উন্মোচন ওই সরকার বিদায় নিলেই সম্ভব হবে বলে অনেকের ধারণা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় এক বছর হতে চললেও মামলার তদন্ত এখনও গোলকধাঁধার মতোই ঘুরপাক খাচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত নতুন করে প্রতিবেদন জমার জন্য আগামী ১১ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে ১১৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবারও ব্যর্থ হলে আদালত নতুন তারিখ দেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যার ঘটনায় শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। প্রথমে মামলাটি তদন্ত করে থানা পুলিশ, পরে তা হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি)।

তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায়, ২০১২ সালের ১৮ এপ্রিল, হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর তদন্তভার যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে।

১২ বছরেও তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর উচ্চ আদালত র‌্যাবকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

সেদিন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে বলেন, মামলাটির তদন্ত করবে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স’, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রিট মামলায় হাইকোর্ট আদেশ সংশোধন করে এই নির্দেশনা দেন। আদালতের নির্দেশে সরকার চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন পিবিআই প্রধান নিজে।

এই মামলার আসামিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান।

তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকিরা রয়েছেন কারাগারে।