ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরান প্রবাসীদের হটলাইনে অন্যদের ফোন : ‘আমিরাতের ভিসা খুলবে কবে?’

প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১২:৩৫ পিএম

ইরান প্রবাসীদের হটলাইনে অন্যদের ফোন : ‘আমিরাতের ভিসা খুলবে কবে?’

ইসরায়েল-ইরান সংঘাত শুরুর তৃতীয় দিনেই তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তার জন্য জরুরি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। পরদিন ঢাকায়ও চালু হয় আরেকটি হটলাইন, যাতে করে প্রবাসীদের স্বজনেরা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিতে পারেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ইরান প্রবাসীদের জন্য চালু করা এ দুই হটলাইনে এখন একের পর এক ফোন আসছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও। সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লেবানন, জর্ডান, মালয়েশিয়া ও সৌদি আরব থেকে প্রবাসীরা ভিসা, পাসপোর্ট, আকামা ও দেশে ফেরার বিষয়ে তথ্য জানতে ফোন করছেন।

মূল লক্ষ্য ছিল ইরানে থাকা বাংলাদেশিদের সহযোগিতা করা। কিন্তু এসব অনাবশ্যক ফোনের কারণে তেহরান ও ঢাকার হটলাইন পরিচালনায় নিযুক্ত কর্মকর্তারা কার্যত বিঘ্নিত হচ্ছেন।

তেহরান থেকে জানা গেছে, ইরানে বর্তমানে ইন্টারনেট সংযোগে সমস্যা থাকায় স্থানীয় প্রবাসীরা মূলত ফোনেই যোগাযোগ করছেন। এই পরিস্থিতিতে সেখানে বৈধ ও অবৈধভাবে থাকা প্রবাসী, শিক্ষার্থী, চিকিৎসাসেবায় আসা ব্যক্তি—সব ধরনের বাংলাদেশিই দূতাবাসে যোগাযোগ করছেন। পাশাপাশি আশপাশের দেশ থেকেও ফোন পাচ্ছেন কর্মকর্তারা।

তাদের সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার একটি হটলাইন নম্বর চালু করে। সংশ্লিষ্টরা জানান, হটলাইনে এখন পর্যন্ত শতাধিক কল এসেছে, যার বড় একটি অংশ ইরান থেকে এবং কিছু ফোন এসেছে স্বজনদের কাছ থেকেও। তবে অন্য দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক কল আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এই হটলাইন শুধুমাত্র ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য। কিন্তু আমরা আমিরাত, ইরাক, সৌদি আরব, লেবানন, মালয়েশিয়া, জর্ডান থেকেও ফোন পাচ্ছি। কেউ জানতে চাইছেন—‘ভিসা কবে খুলবে?’ কেউ বলছেন, দেশে ফিরতে চান। আবার কেউ জানাচ্ছেন পাসপোর্ট, আকামা সংক্রান্ত সমস্যা। এতে আমাদের নির্ধারিত কাজ ব্যাহত হচ্ছে।”

ইরানে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানের রাজধানী তেহরানে আনুমানিক ৪০০ বাংলাদেশি বসবাস করেন। তাদের মধ্যে একশর বেশি ইতোমধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। এদের অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে গেছেন, আবার কেউ কেউ তেহরান ছেড়েছেন।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৪০ জন বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন।

এ ছাড়া রেডিও তেহরানে কর্মরত আটজন বাংলাদেশি তাদের পরিবারের ১৯ জন সদস্যসহ অবস্থান করছেন, এবং সেখানে শিক্ষার্থী আছেন ১০ থেকে ১২ জন। পেশাজীবী হিসেবে আছেন প্রায় ১০ জন।

এদিকে ১৩ জুন দেশে ফেরার কথা ছিল এমন ২৮ জন বাংলাদেশি বিমান চলাচল বন্ধ থাকায় এখনও আটকা পড়ে আছেন। সব মিলিয়ে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি এখন অবস্থান করছেন।