ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

লন্ডনে ‘হৃদয়ে হৃদয়ে জিয়াউর রহমানের ছোঁয়া’র মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৯:০৫ এএম

লন্ডনে ‘হৃদয়ে হৃদয়ে জিয়াউর রহমানের ছোঁয়া’র মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত

লন্ডনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মুদাব্বির হোসেন মুনিম রচিত ‘হৃদয়ে হৃদয়ে জিয়াউর রহমানের ছোঁয়া’ গ্রন্থের মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন ২০২৫৫) বিকেলে লন্ডনের বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে মুদাব্বির হোসেন মুনিম বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার বিশেষ অনুরাগ জন্ম নেয় । দেশের মাটি ও মানুষের প্রতি যাঁর অফুরন্ত ভালোবাসা ছিল- আজকের বাংলাদেশে সেই মানুষটির অভাব গভীরভাবে অনুভূত হচ্ছে। বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে । সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, বিশেষত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রগঠন ও নেতৃত্বে যে নতুন বন্দোবস্তের সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে সুসংগঠিত, আত্মমর্যাদাশীল ও বাংলাদেশকেন্দ্রিক এক রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সর্বাধিক প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘তিনি শুধুমাত্র একজন কথার মানুষ ছিলেন না; বরং তিনি কাজের মাধ্যমে নিজ আদর্শ প্রতিষ্ঠাকারী । তাঁর জীবন যেন এক অনিঃশেষ কাব্য। তাঁকে সীমিত পরিসরে উপস্থাপন করা কঠিন হলেও বর্তমান প্রেক্ষাপটে তাঁর আদর্শের আলোয় সামনে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।’

নিজের লেখা প্রসঙ্গে তিনি বলেন, এই বইটি কোনো গবেষণামূলক গ্রন্থ নয়; বরং একজন সাধারণ নাগরিকের হৃদয়ে রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের প্রতি যে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বেঁচে আছে, তারই এক ক্ষুদ্র প্রকাশ । এতে জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার নীতিমালা, অর্থনীতি, রাজনীতি, কৃষি, কূটনীতি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা ও আন্তর্জাতিক সম্পর্কের বহুমাত্রিক দিকসমূহ উপস্থাপন করা হয়েছে। বিশেষভাবে তাঁর কিছু প্রেরণাদায়ক ও ঐতিহাসিক উক্তি নিয়েও আলোচনা করা হয়েছে। যেমন: ‘মানি ইজ নো প্রবলেম’—অর্থনৈতিক স্বনির্ভরতার অদম্য আত্মবিশ্বাসের প্রতীক এবং ‘আই ইউল মেক দ্যা পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্যা পলিটিশিয়ান্স’—সততা ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার।

বইটি বাংলায় রচিত হলেও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কথা মাথায় রেখে পুরো গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে।

মুদাব্বির হোসেন মুনিম জানান, তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পেশাগত জীবন শুরু করেন । ১৯৯৮ সালে পেশাগত জীবন শুরু করে জিলেট, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল, কোকা-কোলা ও কডাকের মতো বহুজাতিক কোম্পানিতে কাজ করার সুযোগ পান। ২০০৪ সালে যুক্তরাজ্যে ‘এম.এইচ.সি চার্টার্ড অ্যাকাউন্টেন্টন্স’ প্রতিষ্ঠা করে সেটিকে সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন । তিনি ডেনমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল অব স্ক্যান্ডিনাভিয়া (আইবিএসএস) থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

শহীদ রাষ্ট্রপতির সঙ্গে নিজের শৈশবের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, মাত্র দশ বছর বয়সে বড়লেখায় শহীদ জিয়ার হাতে করমর্দনের মাধ্যমে তাঁর জীবনদর্শনের প্রথম স্পর্শ পাই। সেই মুহূর্তটি আজও আমার হৃদয়ে জীবন্ত হয়ে আছে। তাঁর আদর্শ আমার চিন্তা, কর্ম ও মূল্যবোধকে আজীবন প্রভাবিত করে চলেছে। ছাত্রজীবনে তিনি তিতুমীর কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এসময় লেখকের দুই পুত্র আদরিয়াব মোদাব্বির ও অ্যালেক্স মোদাব্বির এবং বন্ধু অ্যাকাউন্টেন্ট মুহিত উদ্দিন ও মুহাম্মদ জুবায়ের আহমদ উপস্থিত ছিলেন।