ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?

প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৬:১৩ পিএম

কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছে না।

টিউলিপের আমন্ত্রণে ইউনূসের সঙ্গে তার এই সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারপ্রধানের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সাক্ষাৎ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমরা তো বলেছি, বিষয়টি আইনি। আইনগতভাবে মোকাবিলা করা হবে।”

গত ৪ জুন বাংলাদেশে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ নিরসনের উদ্দেশ্যে মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিক।

ওই চিঠিতে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ। প্রথমে মুহাম্মদ ইউনূস চিঠি পাননি বলে জানালেও, পরে ১১ জুন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিঠির জবাব দেওয়া হবে কি না, সে বিষয়টি ‘আইনিভাবে সমাধান’ করা হবে।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সময় সাক্ষাতের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ওই চিঠি পাঠিয়েছিলেন। তিনি এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটাতে চেয়েছেন।

এ সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছিলেন বলেও জানা গেছে।

চিঠিতে টিউলিপ উল্লেখ করেন, তিনি আশা করেন, সম্ভাব্য বৈঠকটি ঢাকার দুর্নীতি দমন কমিশনের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে। তিনি আরও লেখেন, “আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি নিয়েও আলোচনা করতে চাই।”

তিনি আরও লিখেছেন, “আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের কাছের হলেও এটি আমার জন্মভূমি নয়, আমি সেখানে বসবাস করি না বা পেশাগত জীবনও গড়ে তুলি নি। আমি বিষয়টি পরিষ্কারভাবে দুদককে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং বারবার ঢাকার একটি এলোমেলো ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে।”

টিউলিপ আরও বলেন, “এই কল্পিত তদন্তের প্রতিটি ধাপ সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমি নিশ্চিত, আপনি বুঝতে পারবেন—এ ধরনের প্রতিবেদন কীভাবে আমার দায়িত্ব পালন ও দেশের জন্য কাজ করতে বাধা হয়ে দাঁড়াতে পারে।”

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের দাবি, টিউলিপ কিংবা তার মা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার ২০০ স্কয়ার ফুটের একটি প্লট নিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

অন্যদিকে, টিউলিপের আইনজীবীরা জানিয়েছেন, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত এবং ভিত্তিহীন।

টিউলিপ দাবি করেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষ অভিযোগ নিয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।

এই বিতর্কের পর চলতি বছরের ১৪ জানুয়ারি ইকনোমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। তবে, পরবর্তীকালে যুক্তরাজ্য সরকারের তদন্তে তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।