ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

এনসিপির ঢাকা মহানগর উত্তরের কমিটিতে ছাত্রদল নেতা!

প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০১:৫০ পিএম

এনসিপির ঢাকা মহানগর উত্তরের কমিটিতে ছাত্রদল নেতা!

ঢাকা মহানগর উত্তর শাখার জন্য সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। ১৩ সদস্যের এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে আকরাম হুসাইনকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন মোস্তাক আহমেদ শিশির।

গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যার শিকার ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের আপন বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগরও এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। আমিরুল নিজেও সাবেক ছাত্রদল নেতা।

রোববার (১ জুন) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই সমন্বয় কমিটি অনুমোদন করেন। দিবাগত মধ্যরাতে এনসিপির ফেসবুক পেজ থেকে কমিটির সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতের অমিল কেন?মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতের অমিল কেন? ১৩ সদস্যের কমিটিতে সর্দার আমিরুল ইসলাম ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন— এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন), ওমর ফারুক (রামপুরা জোন), খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী।

এনসিপি ঢাকা উত্তর মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তিনি। ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য।

এনসিপির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতি ছিলেন। ওই কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন আকরাম।

এদিকে এনসিপির এই কমিটিতে সর্দার আমিরুল ইসলামের অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। সে পদ ছাড়ার পর থেকে তিনি আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এবার যুক্ত হলেন এনসিপিতে।

আমিরুলের ছোট ভাই শাহরিয়ার আলম সাম্যও ছাত্রদল করেছেন। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। আমিরুল একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ভাইয়ের হত্যাকাণ্ডে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। নইলে আরও আগেই এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত হতেন।