ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব : সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন

প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০১:২১ এএম

সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব : সন্দেহ হলেই বাতিল  ভিসার আবেদন

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের প্রবণতা ঠেকাতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু ব্যক্তিদের ভিসা আবেদনের ক্ষেত্রে মার্কিন দূতাবাস কর্মকর্তারা আবেদনকারীদের তথ্য আরও গভীরভাবে যাচাই করতে পারবেন। কেউ সন্দেহজনক মনে হলে তার ভিসা আবেদন সরাসরি বাতিল করার এখতিয়ারও থাকবে কর্মকর্তাদের হাতে।

২০২৫ সালের ২৩ মে, শুক্রবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “যদি দূতাবাসের কর্মকর্তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেখানে সন্তান জন্ম দিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব প্রদান নিশ্চিত করা, তবে তারা আবেদনটি প্রত্যাখ্যান করবেন। এটি অনুমোদিত নয়।”

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলসহ একাধিক নির্বাহী আদেশে সই করেন। তবে এই সিদ্ধান্ত আদালতগুলোর বাধার মুখে পড়ে এবং ট্রাম্প শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করতে বাধ্য হন।

এই আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও এই আদেশ কার্যকরে প্রতিবন্ধকতা তৈরি হয়।

বর্তমান আইনে কেউ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে সে দেশটির নাগরিকত্ব পেয়ে থাকে। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। তবে কেবল নির্বাহী আদেশ দিয়েই এই বিধান বাতিল করা সম্ভব নয়, কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া রয়েছে।