ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’

প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১২:২৮ এএম

বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’

দেশের তিন বেসরকারি এয়ারলাইন্সের অন্যতম নভোএয়ার তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। অনেকদিন ধরে উড়োজাহাজ সংস্থাটি বন্ধের যে গুঞ্জন চলছিল অবশেষে তা সত্যি হল। শুক্রবার (২ মে ২০২৫) রাতে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।”

নভোএয়ারের আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের এয়ারক্রাফটগুলো বিক্রির চেষ্টা চলছিল। একটা পার্টি ইন্সপেকশনে আসবে। তাই ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ করা হয়েছে। পরে হয়ত চালু হতেও পারে।”

অনেকদিন থেকেই ধুঁকতে থাকা নভোএয়ার বন্ধের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। সবশেষ গেল ১৯ এপ্রিল হঠাৎ নতুন করে টিকেট বুকিং না নেওয়ায় এই গুঞ্জন আরও ডালপালা মেলে। পরে অবশ্য আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়। কিন্তু, এবার বন্ধই হয়ে গেল।

নভোএয়ারের ব্যবসা গুটিয়ে নেওয়ার গুঞ্জন প্রায় বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল। ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ মডেলের এয়ারক্রাফট বিক্রি করে দেয় নভোএয়ার। ১ ফেব্রুয়ারি এয়ারক্রাফট দুটি বুঝে নেয় ইয়েতি এয়ারলাইন্স।

সে সময় বিষয়টি নিয়ে জানতে চাইলে নভোএয়ারের একজন কর্মকর্তা বলেছিলেন, লম্বা রুটের জন্য এয়ারক্রাফট কিনতেই স্বল্প দূরত্বে ওড়ার উপযোগী এটিআরের এয়ারক্রাফটগুলো বিক্রি করে দিচ্ছেন তারা। সেই দুটি এয়ারক্রাফট বিক্রির পর পাঁচটি এয়ারক্রাফট আছে এখন বেসরকারি এই উড়োজাহাজ সংস্থার বহরে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল নভোএয়ার। এরপর এক যুগ ধরে এক লাখের বেশি ফ্লাইট চালিয়ে সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে তারা। দেশের ‘প্রথম’ এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার যাত্রীদের জন্য চালু করেছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম–স্মাইলস, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা।

ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন ‘দ্য বাংলাদেশ মনিটর’ এর বিচারে ২০১৪ ও ২০১৯ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’, ২০২২ ও ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স’ এর পুরস্কার পায় নভোএয়ার।

সবশেষ ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছিল নভোএয়ার। ২০১৬ সালের ডিসেম্বরে ঢাকা-কলকাতা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে নভোএয়ার। ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিল তারা। পরে ফের চালু হলেও ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বরে আবারও এই রুটে ফ্লাইট পরিচালনা ‘সাময়িকভাবে’ স্থগিত করে এই উড়োজাহাজ সংস্থা। এখনও সেটি বন্ধই রয়েছে।

বাংলাদেশে এরইমধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। এবার সেই তালিকায় নভোএয়ারও যুক্ত হল।