ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল

মহড়ার প্রস্তুতি শেষ, অপেক্ষা ছিল মঞ্চে উঠার; এর মধ্যে 'তৌহিদী জনতার’ হুমকি চিঠি পেয়ে নাট্যদল প্রাঙ্গণেমোর প্রযোজিত 'শেষের কবিতা' নাটকের প্রদর্শনী বাতিল করা হয়েছে। নাটকের প্রদর্শনী বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে মহিলা সমিতি মিলনায়তন কর্তৃপক্ষ। চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন এ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল।

রোববার (১৩ এপ্রিল ২০২৫) 'শেষের কবিতা' নাটকের নির্দেশক নূনা আফরোজ বলেন, "আমরা সব রকম প্রস্তুতি শেষ করে প্রদর্শনীর জন্য প্রস্তুত ছিলাম। সকালে আমাদেরকে জানানো হল, মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে। 'তৌহিদী জনতা' নাকি হুমকি দিয়েছে।"

এ নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় 'তৌহিদী জনতা' নেবে না বলা হয়েছে হুমকির ওই চিঠিতে। আর ওই চিঠি পেয়ে ‘নিরাপত্তার’ কথা বিবেচানায় নিয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে জানতে চাইলে মহিলা সমিতির এক্সিকিউটিভ অফিসার সৈয়দা শারমিন আরা বলেন, "আমাদের কাছে একটা চিঠি এসেছে 'তৌহিদী জনতা' নামে। মহিলা সমিতিতে তো আরো অনেক ধরণের কার্যক্রম পরিচালিত হয়। মহিলা সমিতির নিরাপত্তার কথা ভেবে প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।"

পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে কী না প্রশ্নে তিনি বলেন, "বিষয়টি পুলিশকে জানানো হয়নি। আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে মিলনায়তন বরাদ্দ বাতিল করেছে।"

মহিলা সমিতির একজন কর্মকর্তা বলেন, “দেশের যে অবস্থা চলছে, তা তো দেখছেনই। পুলিশকে জানালে কি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? আমাদের নিজেদের নিরাপত্তার কথাও তো ভাবতে হবে। এখন মহিলা সমিতিতে এসে কেউ যদি 'তৌহিদী জনতা' নামে ভাঙচুর করে, তবে কে দায় নেবে? আমাদের তো বড় ক্ষতি হয়ে যাবে। মহিলা সমিতির নিরাপত্তার কথা চিন্তা করেই আসলে প্রদর্শনীটি বাতিল করা হয়েছে।“ প্রাঙ্গণেমোর জানিয়েছে, হুট করে মিলনায়তন বরাদ্দ বাতিলের প্রতিবাদে বিকেল ৫টায় মহিলা সমিতির সামনে ‘শেষের কবিতা’ নাটকের পোশাক পরে নাট্যকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মহিলা সমিতি মিলনায়তনে একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত হয়েছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’। পরে রোজার মাসে মহিলা সমিতি কর্তৃপক্ষ কোনো নাট্যদলকে মিলনায়তনে বরাদ্দ দেয়নি।

রোজার ঈদের পর প্রাঙ্গণেমোরের 'শেষের কবিতা' দিয়ে মহিলা সমিতিতে ফের নাটকের প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও, ‘তৌহিদী জনতার’ হুমকি চিঠিতে সেই প্রদর্শনীও অনিশ্চয়তায় ডুবলো।

চলতি মাসের শুরুতে মসজিদ কমিটির লোকজন ও ‘এলাকাবাসীর’ বাধায় স্থানীয় রানীগঞ্জ উদয়ন সংঘের একটি নাটকের প্রদর্শনী বন্ধ হয়ে যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। পরে অবশ্য ‘রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বে’ বন্ধ হয়ে যাওয়া 'আপন-দুলাল' নাটকটি মঞ্চস্থ হয় একদিন পর। এর আগে গেল বছরের নভেম্বরের শুরুতে রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভের মুখে 'নিত্যপুরাণ' নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন আয়োজকরা।