ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম

জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের
ঈদের দিন সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নয়ন হোসেন। সে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফুল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঈদের দিন দুপুরে নয়নসহ তারা ১৩ বন্ধু একটি পিকআপ ভাড়া করে পর্যটনকেন্দ্রে জাফলংয়ে বেড়াতে যায়। সেখানে তারা একটি নৌকা ভাড়া করে পিয়াইন নদীর জিরোপয়েন্ট এলাকায় ঘুরছিল। হঠাৎ পানিতে পড়ে যায় নয়ন। সে সাঁতার না জানায় ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হবিগঞ্জ থেকে নয়নসহ ১৩জন মিলে জাফলং ঘুরতে আসেন। এসময় তারা একটি নৌকা ভাড়া করে জিরো পয়েন্ট এলাকায় ঘুরছিল। হঠাৎ করে সকলের অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। সে সাঁতার জানতো না। পরে ডুবুরিরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে নয়নের মরদেহ উদ্ধার করেন। ওসি তোফায়েল আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।