ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

এনসিপির জন্য বাস ‘নতুন চেতনার পরিপন্থি’: টিআইবি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

এনসিপির জন্য বাস ‘নতুন চেতনার পরিপন্থি’: টিআইবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুরের ডিসির ‘রিকুইজিশনে’ বাস ব্যবহারের ঘটনাকে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেতনার পরিপন্থি’ বলে বর্ণনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এনসিপির জন্মলগ্নেই এরূপ ‘ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায়’ অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ ব‍্যানারে ‘কর্তৃত্ববাদী পুরনো চর্চা’ পরিহার করার আহ্বানও জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। চব্বিশের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নেতৃত্বে শুক্রবার নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। ঢাকায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুরের ডিসির ‘রিকুইজিশনে’ পাঁচটি বাস ব্যবহারের অভিযোগ নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে শনিবার (১ মার্চ ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ডিসির ‘রিকুইজিশনে’ বাস দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কয়েকটি বাস রিকু্ইজিশনের’ জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। সেই অনুরোধ এবং এক ধরনের চাহিদার পরিপ্রেক্ষিতে পাঁচটি বাস ‘রিকুইজিশন’ করাতে সহায়তা করেন ডিসি।” বাসগুলোর কোনো ধরনের জ্বালানি খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি দাবি করে ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তুলে ধরেন তিনি। শফিকুল আলম বলেন, “সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে, এটা আমাদের মূল দায়িত্ব। সব দলের জন্য আমাদের অবস্থান সমান।” আর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “শিক্ষার্থী-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত ‘নতুন বাংলাদেশের’ অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্বশর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘রেড অ্যালার্ট’ হিসাবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই।”